| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি, তবু ভেঙ্গে যায় ঘর,
ব্যস্ত এই শহরে, সবাই হচ্ছে পর,
তবু কেন, খোলা জানালায়,
খুঁজে ফিরি সেই চেনা মুখ--?
এর উত্তর নেই জানা আমার------------,
আমিও স্বার্থপর, আমিও স্বার্থপর------- ।।
আমিতো ভেবে নিয়েছি, তোমায় ছাড়া,
এই পথে, হেটে যাবো একা,
তকদিরে যা আছে-- লেখা,
সব কিছু নিংরে নেবো---,
আমিতো হতে চাইনা কোনো পথ ভোলা যাযাবর------------,
তুমিও স্বার্থপর, আমিও স্বার্থপর------।
আজ ভাবতেই লাগছে ভালো, আমি, একা আমায়---,
যা চলছে, এতে ক্ষতি কোথায়?
কষ্ট বাড়ছে ভীষণ, জানতে চাইনা কার--ণ,
নেই অভিযোগ, নেই অভিমাণ---,
ভুল করেও লাগবেনা ভালো, অন্ধকার----------------,
আমিও স্বার্থপর, আমিও স্বার্থপর--------------------।।
২৫-০৭-২০১১ "রেহমান"
©somewhere in net ltd.