| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ভয় পেয়েছিলাম , যখন দেখেছি তুমি উল্টো পায়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিলে । খুব কাঁদো কাঁদো গলা হয়ে আসছিল আমার । আমি তবুও কিছুই জানাতে বা বলতে পারিনি তোমায় । কি বলতাম ! যেখানে তুমি আমার বলার মতো কোন সুযোর রাখোনি , কি জানাতাম আর তোমায় ! জানানোর মতো আর কিছুই বাকি আমি-ই রাখিনি । তাই নিকশ কালো আধার রাতের কয়েক মিনিটের চিন্তার সিদ্ধান্ত - আমি মৌন হরতাল করবো । আমি এসএমএস এর মাধ্যমে পিকেটিং করবো , আর ব্লগ লেখার মাধ্যমে দিব ঐতিহাসিক সব ভাষণ । ঠিক বেলা শেষে আবার যখন আমার ক্লান্ত দেহ বাধাই করা মেঝের কোলে লুটিয়ে পরবে , আবার আলো - বিদ্যুতহীন উষ্ণ ঘর ঘামে ভিজে যাওয়া শরীর মৌ মৌ গন্ধে স্নিগ্ধ হবে আমি তখনো একাকিত্মের সুরে একটাই গান গেয়ে উঠবো - " ভালবাসি তোমায় , আমার আধার বেলার সময় । ভালবাসি তোমায় , উরে চলা পাখির ঘরে ফেরায় । ভালবাসি তোমায় , চোখে ব্যাথা পেলে জেগে ওঠা ভোরে । ভালবাসি তোমায় আজো সকাল - দুপুর - বিকেলে , যেমন পাগল , যা মন চায় তাই করে । " ![]()
©somewhere in net ltd.