নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন- কালো কুকুর ।

আমি আমার মতো বাচতে ভালবাসি ।

রেহমানদোষি

আমি আমার মতো বাচতে ভালবাসি ।

রেহমানদোষি › বিস্তারিত পোস্টঃ

চিঠি -পত্রমিতা :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

পত্রমিতা,

তোমার জানানো তথ্য অনুযায়ী এখন তুমি ঘুমের রাজ্য লালন করছো । আমি সুযোগ করে তোমায় লিখতে বসলাম । লেখা গুলো হয়তো নেহায়েত সেকেলে আর তোমার স্বাভাবিক ভাষায় ক্ষ্যাত লাগবে । তবুও আমি লিখছি - তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ।



এখন থেকে ঠিক ৯ ঘন্টা পর তোমার এয়ার ট্রাভেল । দেশে এসেছিলে মাত্র দিন কয়েক এর জন্য । তাও প্রায় ৬দিন তোমার সাথে আড্ডা । আড্ডাটা ঠিক আধুনিক চিঠিতে । গত হয়ে যাওয়া এই কটাদিন তোমার সাথে ভালই সময় পার হয়েছিল আমার । আড্ডা , মানে আমাদের এই আধুনিক চিঠি লেখার ফাকে ফাকে আমরা যার যার কাজ গুলো ঠিক-ই করতাম । তাতে কোন প্রকার সমস্যা ছিলনা । কিছু কিছু ব্যাক্তিগত কারণে চিঠির উত্তর পেতে - দিতে দেরী হয়ে যেত । তাও ইচ্ছে করে নয় , অনেকটা পরিস্তিথির কাছে দায়বদ্ধ ছিলাম দুজন-ই । মাঝে মাঝে তোমার লেখা কথা পরে খুব খারাপ লাগতো , ভাবতাম তুমি এতোটা কিপ্টে কেন ! আমি আমার নিজেকে সুধরে নিতাম , নাহ তুমি তোমার দিক থেকে ঠিক জায়গায় আছো ।

আমি-ই বেশি বেশি । এতো বেশি ছিলাম যে , তোমার দেশে আসা নিয়ে একটা লাইন কয়েকের পদ্য-ও লিখেছিলাম ।



"তুমি ফিরলে তোমার ঘর , বেশ অন্নেক দিনের পর/

তবু মুখ লুকিয়ে রয়েছো যেন , নকশী কাথার চাদর...।

তোমার ক্লান্তি ভড়া চোখ , তবুও দেখলে বলবে লোক/

যেন উষ্ণ দিনে দুপুর বেলার বৈশাখী এক চর...।। "



(note) : এটি একটি বন্ধুর বাড়ী ফেরার পরের কিছু কথা । (সত্ত্বাধীকার সংরক্ষিত) April 15 2013 )



তুমি আবার আগের স্থান-এ গিয়ে স্বাভাবিক ভাবে তোমার জীবনের কাজ গুলোতে ব্যাস্ত হয়ে উঠবে । কিন্তু আমার এই গত ৬দিনে তোমার সাথে আড্ডা দেয়াটা কিরকম যেন একটা স্বপ্নময় গল্প মনে হচ্ছে । তবে এবার স্বপ্ন থেকে বের হয়ে দেখতে চাই বাস্তব এর আরো ব্যাস্ততম সময় গুলোতে সময় করে আমায় মনে রাখোকিনা ! দেখতে চাই শত ভিরেও আমার আধুনিক চিঠির খাম ছেরার আওয়াজ তোমার ভাললাগে কিনা ! আমি এও দেখতে চাই গত ৬দিনের মত আমার আগে তুমি চিঠি লেখ কিনা !



আর কি লিখবো , তোমার যাত্রা শুভ হোক , ভালো ভাবে গন্তোব্যে পৌঁছাও ।



শেষ করছি , ইতি , এপারের পত্রমিতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.