| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা তাতে আমাদের মত সাধারন মানুষের উচিত রাষ্ট পরিচালনার দায়িত্ব নেয়া্ । আজকে যারা দেশ পরিচালনা করছে আর যারা পরিচালনা করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। তাদের একটাই লক্ষ্য ক্ষমতা গ্রহন করা। তাদের কেউই জনগনের সেবা করার মানুসিকতা নিয়ে রাজনীতি করে না। যদি আমাদের জন্য তারা রাজনীতি করতো তা হলে আজকে আমাদের দেশের এ অবস্থা হতো না। আজ শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাচ্ছেনা কারন তাহলে তো তার এবং তার দলের লোকজনের খাওয়া বন্ধ হয়ে যাবে। অন্য দিকে বিরোধী দল জনগনকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছে। রাজনীতির এই অবস্থায় আমরা জনগন হয়ে গেলাম বলির পাঠা। কিন্তু এই মানুষগুলোই কিন্তু এদের কে ভোট দিয়ে ক্ষমতা দেয়। কিন্তু তারা সে সম্মানটা রাখেনা। আজকে এমন অবস্থা এসে দাড়িয়েছে যাদের কে আমরা ভোট দিয়েছি তাদেরকে তাদের অন্যায়ের জন্য সমালোচনা করতে পারবো না। তাহলে আমাদের উপর চালানো হবে দমন পীড়ন। বিষয়টা এমন যে আমরা তাদের কে ক্ষমতাই দিছি আমাদের উপর প্রয়োগ করার জন্য! আজকে যারা ই শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তারাই ভোগ করছে জেল, পুলিশি হয়রানি নির্যাতন। উদাহরন হিসেবে বলতে হয় মাহমুদুর রহমান, জামায়াতের নেতৃবৃন্দ, অতি সাম্প্রতিক সময় কন্ঠশিল্পী নেন্সির কথা। এরা প্রত্যেকেই তাদের মত বা আদর্শের কথা বলতে গিয়ে শাসকগোষ্ঠীর চক্ষুশূল হয়েছে।
অন্য দিকে বিরোধী দলও ধোয়া তুলসি পাতা নয়। তারা ও তাদের কর্মসূচির মাধ্যমে জনগনকে কষ্ট দিচ্ছে। এই সামগ্রীক পরিস্থিতে আমাদের অবস্থা এমন হয়ে দাড়িয়েছে যে আমরা আসলে দেশের কেউ না । সবই তারা..........।
©somewhere in net ltd.