নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকুক বাঁচার....

জোনাকির প্রদীপ

এক পৃথিবীর একশ রকম স্বপ্ন দেখার!সাধ্য থাকবে যে রূপকথার!!সে রূপকথা আমার একার!!!

জোনাকির প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

......এড়িয়ে যাওয়ার গল্প হয়ে প্রদীপ

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৩

খুব ধীরে ধীরে অতি অসংখ্য মেঘ ভেসে এল……

ধবধবে সাদা…………ঝকঝকে নীল আকাশের বুকে…….

আমি ক্লান্ত….ভীষন ক্লান্ত………

সীমাহীনতায় বিলীন হয়ে যাওয়া একfকীত্বরা আমার চারপাশে ঘোরাঘুরি করছে…..আমি তাদেরকে এড়িয়ে চলি…..খুব বেশেী কাছে আসতে দিই না….

রাতের সবকটি তারা যখন অনন্ত অসীমতায় মিটমিটিয়ে জ্বলে,

আমার ভীষণ অস্বস্তি হয়….

ভীষন কোন হতাশায় জানালার ঠান্ডা কোন শিকে মাথা ঠেঁকিয়ে দাঁড়াই…

নাহ্,বাইরে কেউ দাঁড়িয়ে নেই….

চার কিলোমিটার রাস্তা ডিঙিয়ে প্রদীপ হয়তো আর কখোনোই আমার গলির মাথায় দাঁড়িয়ে মধ্যরাতে ফোন করবেনা…..নীরব রাতের ঝাপসা আলোয়_আমার চোখে ভালবাসার মায়া খুঁজবেনা……



ভালবাসার মানুষ হারিয়ে সেবার যখন ৪০ টা ঘুমের ট্যবলেট খেয়ে ফেলেছিলাম,

তখনকার মতন আর কখনোই প্রদীপ আমায় কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাবার দুঃসাহস দেখাবেনা…..একটা ছোট বকুল মালা হাতে আমার মেডিকেল কলেজের নিচে এসে ঘন্টা দুয়েক দাঁড়িয়ে থাকবেনা…….কারো কান্না মোছার হাত আমার চোখের নিচের কালো ছায়ায় আর কখনোই স্পর্শ দিবেনা………কেন দিবে???

আমি কি তাকে ভালবাসি???

প্রদীপ,আমি কি কোন দিন_কোন কারণে_তোমাকে একটা মূহুর্তের জন্যেও ভালবেসেছি???



ভালবেসেছি তাকে, যে আমায় মানুষ থেকে যন্ত্র বানিয়ে নিজের পৃথিবীতে ফিরে গেছে…..

আর আমার পৃথিবীর সবগুলো জানালা চিরকালের মতন বন্ধ হয়ে পরে আছে……

সেই জানালা গলে প্রদীপের আলো কেমন করে পৌঁছাবে আমার কাছে???



প্রদীপ এখন বিবাহিত।

এরিনা খুব ভাল একটা মেয়ে….প্রদীপের বসবাস_এখন অন্য পৃথিবীতে হবার কথা….যে পৃথিবীতে আমি নেই….কখনো ছিলাম না…….কখনো থাকবো ও না…….কিন্তু,

হঠাৎ প্রদীপের ফোন……

আনুমানিক রাত সাড়ে তিনটা……

“আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি?”

আমার ঘুম জড়ানো কন্ঠ,“কখন?”

“এখন”

“মানে???”

“কোন মানে নাই……….আমি গাড়ি নিয়ে বেড়োচ্ছি…..তুমি ঘড় থেকে বের হও….”



রাত তখন চারটা।

যে মানুষটাকে নিয়ে কখনো এক বিন্দু ভাবিনি, তার একটা মাএ ফোন কলে ভোর চারটায় রাস্তায় বেড়িয়ে পরলাম…….

বাসার সবাই তখনো ঘুমে……..



একা একা একটা মেয়ে রাস্তায় হাঁটছে…….

রাত তখন সাড়ে চারটা……..

হঠাৎ একটা গাড়ি সামনে এসে থামল।



প্রদীপ ড্রাইভ করছে….

আর আমি পাশের সিটে বসা…..

কোন কথা নেই…..

কেউ একজন নি:শব্দে কাঁদছে…..

কিন্তু সেই নীরবতা খুব বেশীক্ষন স্থায়ী হলনা…..

প্রদীপ গাড়ি থামিয়ে ডুকরে কেঁদে উঠলো……….



………………………………………..

………………………..

আমি স্তব্ধ হয়ে বসে আছি…………

কি হচ্ছে এসব???

আমি এখন কি করব???

আমি কি নিজের অজান্তেই………..???

নাহ্_ভাবতে পারছি না কিছু…………

এত কিছু ভাবতেও চাচ্ছি না…………….



খুব বেশীক্ষণ সময় লাগলো না_রোবট থেকে কেমন করে যেন বদলে গেলাম মানুষে………

বাধ্য হলাম ওর হাতে হাত রাখতে…..

……………..করুনা কিংবা শান্তনার হাত নয়

………………..ভালবাসার হাত……………!

পবিএতম ভালবাসার মঙ্গলময় হাত………!



কিন্তু ততক্ষনে অনেক বেশী দেরী হয়ে গেছে……………



ভোরের আলো যখন পুব আকাশে উঁকি দিচ্ছে,

প্রদীপ তখন ফিরে যাচ্ছে এরিনার কাছে……



আর আমি?

কেন যেন ইচ্ছে করছে স্থব্ধ কোন চোখের গভীরতায় মিশে যেতে…

তার টলটলে স্বচ্ছ জলে সর্বাঙ্গ ডুবিয়ে অবগাহন করতে ইচ্ছে হচ্ছে…….

মনে হচ্ছে¬¬_পৃথিবীর সব গুলো বসন্ত কোকিল এক সাথে গেয়ে উঠুক………….

সমস্ত পৃথিবী হোক রজনীগন্ধাময় …………..

ভাল লাগছেনা…………..

কোন কিছুই ভাল লাগছেনা…………………….

……………..

…………………………….

……………………………........



বাসায় ফিরলাম…….

বাসার সবাই তখনো ঘুমুচ্ছে……

কেবল আমার চোখেই কোন ঘুম নেই………

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লিখেন। দারুন মুগ্ধ হলাম।

২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

রাজীব হোসাইন সরকার বলেছেন: জোনাকীর প্রদীপ অনেক ভালো লেখেছেন। :)

আরো ভালো ভালো লেখা পাব :) সেই আশায়
হ্যাপী ব্লগিং :)

৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬

এহসান সাবির বলেছেন: সুন্দর লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.