| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোনাকির প্রদীপ
এক পৃথিবীর একশ রকম স্বপ্ন দেখার!সাধ্য থাকবে যে রূপকথার!!সে রূপকথা আমার একার!!!
প্রতিদিন হাজারো জোনাকির জন্ম হয়,
ধবধবে সাদা চার দেয়ালের মাঝে,ফিনাইলের মৃদু গন্ধের আড়ালে…….।
হাজারো জোনাকির জন্ম হয় ফুটপাতে,এখানে_ওখানে, ডাস্টবিনের তীব্র দুর্গন্ধের মাঝে….
কিছু জোনাকির জন্ম হয় রাতের কালচে আলোর মাঝে….
আর কিছু???
দিনের স্বচ্ছ আলোর মাঝে……
এই হাজারো জোনাকির মাঝে কয়টা জোনাকি আলো বয়ে বেড়ায়???
জীবনের শেষ দিনটা পর্যন্ত???
ঝরে যায……সব ঝরে যায়…….
তবুও হঠাৎ হঠাৎ ফুটপাতের কিছু জোনাকি আলো বিলিয়ে জ্বাগিয়ে রাখে তার পাশের মানুষটিকে….
কিছু জোনাকি জাগিয়ে রাখে স্বপ্নকে……
কিছু জোনাকি জ্বালিয়ে রাখে মশাল…………
আলো বিলিয়ে বেড়ায় পৃথিবীর প্রতিটি জীবন্ত স্বও্বাকে…….
চার দেয়ালের মাঝেও ঠিক তেমন কিছু জোনাকি জন্মায়,যারা আলো বয়ে বেড়ায়….
নিজের জন্য,চারপাশের সমস্ত সও্বার জন্য…..অন্তহীন….রািএদিন…
কিন্তু,
এই আলোর পিছনে কতটা আঁধার মাড়িয়ে আসতে হয় সেই হিসেব কজন জানে???
যারা জানে,তাদের মাঝে কজন মানে যে এক জীবনে সবটুকু আঁধার পার করে আসা সম্ভব নয়……???
আর যেটুকু সম্ভব নয_সেটুকু মিষ্টি হাসির আড়ালে তীব্র জমাট কষ্ট হিসেবে রয়ে যায়………।
তবুও তারা আলো বিলিয়ে বেড়ায়….
পৃথিবী তাদেরকে মনে রাখে………………..
কিন্তু চার পাশের নিষ্ঠুর অন্ধকারের নিচে যে জোনাকি গুলো চিরতরে হারিয়ে যায়,
কিংবা অন্ধকারের মাঝে ধুঁকে ধুঁকে মরতে গিয়েও যে জোনাকি গুলো আলো জালাবার চেষ্টা করে যায়,
হয়তো পারেনা…..
তবুও জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মনের মাঝে আলো বয়ে বেড়ায়…….
পৃথিবী তাদেরকে মনে রাখেনা……..
তাই বলে কষ্ট পাবার কিছু নেই…..
কারণ,জোনাকি হয়ে যাদের জন্ম,
করুণা কিংবা ভালবাসার লোভ তাদের নেই………..
…………সেই সকল জোনাকিদের বিষন্নতায়_স্বপ্নগুলো প্রদীপ হয়ে জ্বলুক….!!!
বলুক…….
“ভালবাসি……….!!!”
“অনন্ত কালের জন্য ভালবাসব…………..!!!”
ভালো থাকুক পৃথিবীর সমস্ত জোনাকি.............
...............
.......................।
২|
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: কিছু জোনাকি জাগিয়ে রাখে স্বপ্নকে……
কিছু জোনাকি জ্বালিয়ে রাখে মশাল…………
আলো বিলিয়ে বেড়ায় পৃথিবীর প্রতিটি জীবন্ত স্বও্বাকে
এই অংশটা আমার বিশেষ পছন্দ হয়েছে। কবির জন্য শুভকামনা।