| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোনাকির প্রদীপ
এক পৃথিবীর একশ রকম স্বপ্ন দেখার!সাধ্য থাকবে যে রূপকথার!!সে রূপকথা আমার একার!!!
তোমাকে বাংলা থেকে নয়,
তোমাকে বর্জন করলাম পৃথিবী থেকে……!!!
জানি,তুমি দু:খিত হওনি……
ভালবাসাহীন ভালবাসার বাংলাকে তুমি তো জন্ম থেকেই ঘৃণা করেছো……..
ঘৃণা করেছো লালকে ঘেরা সবুজ_কিংবা সবুজের মাঝের লালকে……….
বাংলা তোমাকে কোনকালেই সুখী করেনি…….
তোমাকে শান্ত করেনি………
তোমাকে নম্র কিংবা ভদ্র করেনি……..
বাংলা তোমাকে জন্ম থেকেই রুষ্ট করেছে…….
তোমাকে হীংস্র করেছে…..
তোমাকে অভদ্র এবং অসভ্য করেছে…….
তোমাকে বর্বর করেছে…..
শ্রাবণের অক্লান্ত বর্ষণ_কিংবা হেমন্তের হৈমন্তীরা তোমাকে ভালবাসতে শেখায়নি……..
লাল হিজল কিংবা নীল জামদানীরা তোমাকে প্রেমে পড়তে শেখায়নি……
তুমি কখনো রাখাল হতে পারোনি…..
ক্লান্ত মাঝি_কিংবা অক্লান্ত যোদ্ধা হতে পারোনি…..
যা পেরেছো,
যা হয়েছো,
তার নাম রাজাকার…….
অভদ্র,অসভ্য,নোংরা,কুৎসিত একটা রাজাকার………
যে কখনো কবিতা লিখতে পারেনি…..
কবির কবিতায় বরুণা কিংবা নীলাঞ্জনাদের ছায়া খুজতে পারেনি…….
যার অসভ্যতায় অপমানিত হয়েছে স্বয়ং রবীন্দ্রনাথ…..!
খোদ সংসদে দাড়িয়ে_যিনি জীবনান্দকে বলেছেন হতাশার কবি………..!
এর চাইতে হতাশার আর কি হতে পারে?
এর চাইতে বিষাদময় আর কি হতে পারে?
গোটা একটা জীবন তুমি বাংলার মতন মায়াময় একটা স্বপ্নপুরীতে পার করে দিলে…..
অথচ বক্ষ জুড়ে লালন কররে গেলে বিভীষিকাময় ঘৃণা…….!!!
তোমার মতন অভাগা আর কজন আছে বলো???
তোমার মতন নির্বোধ আর কজন আছে???
আমাদের কলম ধরার হাত_কিংবা ক্ষোভ মেটানোর বুলি তোমাকে হয়তো হাজার ভাবে সঙ্গায়িত করবে_তোমার নামের আগে যুক্ত করবে ভয়াবহ সব বিশেষণ….
কিন্তু সব কিছুকে ছাপিয়ে যে বিশেষণটার কথা সবাই হয়তো পাশ কাটিয়ে যাবে_আজকে আমি তোমার নামের আগে সেই বিশেষণটা যুক্ত করে দিলাম…….
তুমি একজন দু:খী রাজাকার সাকা…….
তুমি একজন সত্যিকারের দু:খী…..
এক বুক ভালবাসার বদলে_যে বাংলায় তুমি এক বুক ঘেন্না আর অসভ্যতা নিয়ে বেচে ছিলে_সে বাংলা আজ তোমায় মুক্তি দিল সাকা……..
চিরজীবনের মতন মুক্তি………..
তোমার মুক্তিতে আজ আতশ বাজীতে মেতেছে তোমার স্বপ্ন ধন্য অনুগামীরা……..
রাজপথের প্রশস্ত উদ্দামতায় অপার সারল্যে জ্বলছে কিছু যাএীশূন্য বাস……..
আর,
কিছু স্বপ্নশূন্য মানুষ জীবনের কাঠিন্যতায় যুক্ত করে নিচ্ছে কিছু অনাকাঙ্খিত বিকেল…….
তুমি আজ পূর্ণ হলে সাকা……..
যার পরণাই পূর্ণ……
আর,তোমার পূর্ণতায় মুক্ত হল কিছু আজন্ম অবরুদ্ধ পাপ…..
কিছু স্পর্শকাতর বেদনা…..
কিংবা বিষাদসিক্ত লজ্জা……..
২|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আর,তোমার পূর্ণতায় মুক্ত হল কিছু আজন্ম অবরুদ্ধ পাপ…..
কিছু স্পর্শকাতর বেদনা…..
কিংবা বিষাদসিক্ত লজ্জা……..
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯
নামগোত্রহীন বলেছেন: