নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবভীতিতে থরহরি কম্পমান

জনৈক অচম ভুত

লৌকিকতার গ্যাড়াকলে বন্দী অভাগার অতৃপ্ত আত্মা

জনৈক অচম ভুত › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্রাখ্যান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

১
হড়হড় করে বমি করে দিলাম। বিন্তু হেসে বলল, 'রান্নায় সায়ানায়েড বেশি হয়ে গেছে বোধহয়!'

২
ঠক ঠক ঠক... কড়া নাড়ার আওয়াজ। আজকাল বড্ড বেশিই আবোল-তাবোল শুনছি। কবরে আবার দরজা থাকে নাকি?

৩
আমাদের দেখামাত্রই মুর্ছা গেল এলিয়েনটা। এতো ভীতু আর বোকা কেন পৃথিবীর এই এলিয়েনগুলো?

৪
প্যারালাল ইউনিভার্সের অন্য আমিটার সাথে বেশ ভাব হয়েছে আমার। বন্ধুত্বের নিদর্শনস্বরুপ আমরা নিজেদের দুনিয়া অদল-বদল করেছি। হাহ হা... যাও বন্ধু, সিরিয়াল কিলিঙের দায়ে ফাঁসিতে ঝোলো গিয়ে!

৫
রিকশার চেইনটা যখন পড়ে, ট্রাকটা ঠিক পেছনেই ছিল।

৬
'ভালবাসো?' 'বাসি।' 'তাহলে চলো, পালিয়ে যাই।' নীলু আমাকে থাপ্পড় মেরে বলল, 'হারামজাদা! আমি আমার বয়ফ্রেন্ডকে ভালবাসার কথা বলেছি।'

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

সাহসী সন্তান বলেছেন: ৩ আর ৪ নাম্বারটা জোস হইছে! ৫ নাম্বারটা মাথার উপ্রে দিয়া গেছে। আর বাকি গুলো পোস্টে ঢুকছি তাই পড়লাম! ক্ষুদ্রাখ্যান বেশ ভালই হইছে ভুত ভাই! ;)

শুভ কামনা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: সবমিলিয়ে ক্ষুদ্রাখ্যান আমার নিজের কাছে খুব একটা সুবিধার লাগেনি। দিয়ে ফেললাম আরকি! :#)
আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

মেহেদী রবিন বলেছেন: ২,৩,৪,৫ অভূতপূর্ব

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

আলোরিকা বলেছেন: ভূতের আখ্যানই মনে হচ্ছে !! :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

জনৈক অচম ভুত বলেছেন: ভূতের আখ্যানকে তো ভূতের আখ্যানই মনে হবে! B-))

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

তাজবীর আহােমদ খান বলেছেন: ৫ নং টা ভাবনার খোরাক জোগায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

জনৈক অচম ভুত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল। :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

সাহসী সন্তান বলেছেন: তাই তো বলি, ৫ নাম্বারটা বুঝি নাই কেন? এটা আপনারই দোষ! মন্তব্যেও উল্লেখ করে দেন নাই? এডিট কইরা নেওয়াতে এবার বেশ পরিষ্কার হয়ে গেছে! এখন তো ঐটাকেই সব থেকে ভাল মনে হচ্ছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

জনৈক অচম ভুত বলেছেন: বুঝলাম, বাসের চেয়ে ট্রাকে বেশি ভয় আমাদের। ;)
ধন্যবাদ ও শুভকামনা আবারো। :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

গেম চেঞ্জার বলেছেন: ৫ নম্বরটা বেশি হরর!! এমনকি ২ এর চেয়েও!!! B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

জনৈক অচম ভুত বলেছেন: ২ এর চেয়েও! :-/
ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। :)

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: ক্ষুদ্রাখ্যান পড়িয়া, মাটিতে উষ্ঠা খাইয়া পড়িয়া যাইবার লাগছিলাম গা!!


গা শিউরে উঠছে ভূত ভায়া!!

অসাম!!! অসাম!!!

পরী দেনা ইয়া না দেনা মাগার ইয়ে ক্ষুদ্রাখ্যান রোজ রোজ জুরুর দেনা !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু। B-))
কিন্তু রোজ রোজ মাটিতে উষ্টা খাওয়াটা কি স্বাস্থ্যকর হবে? ;)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

রক্তিম দিগন্ত বলেছেন: ২ নাম্বারটা জোস।

বাকিগুলোও অস্থির। টুইস্টগুলো ভাল লাগছে।

৫ নং ভাল লাগে নাই অতটা।

৬ নং তো জোকস। :P

আর, ৪ নং তো আমার পছন্দের জনরার। এই প্লট বড় করে সেই মাপের একটা থ্রিলার সাইফাই বানানো যাবে।


পিলাস।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯

জনৈক অচম ভুত বলেছেন: ৬ নম্বরটা রম্য হিসেবে দিছিলাম।
লিখে ফেলেন একটা সাই ফাই। পড়ার অপেক্ষায় থাকলাম।
পিলাসের জন্য ধইন্যাপাতা। B-))
শুভকামনা রইল। :)

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ৬ নং ভালোই লাগল। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

জনৈক অচম ভুত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

জেন রসি বলেছেন: সবগুলোই ভালো হয়েছে। তবে দুই আর তিন বেশী ভালো লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল। :)

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

অরুনি মায়া অনু বলেছেন: ২ আর ৫ বেশি ভাল লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

জনৈক অচম ভুত বলেছেন: কি হইল? ;)

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

শামচুল হক বলেছেন: মজার ক্ষুদ্রাখ্যান।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: ক্ষুদ্রাখ্যান মজার হয়েছে জেনে ভাল লাগল।
শুভকামনা। :)

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

আরণ্যক রাখাল বলেছেন: মজার ইচছে।
৫ নঙটা ভাল না। বাকিগুলো সব জোশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা অনিঃশেষ। :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাল্লাগসে! সবডি জুস হইসসে! :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

জনৈক অচম ভুত বলেছেন: কিন্তু আমি তো আইসক্রীম বানাতে চাইছিলাম। :P

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

কবীর বলেছেন: সুন্দর হয়েছে !

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। :)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

জনৈক অচম ভুত বলেছেন: থাঙ্কু, থাঙ্কু। B-))

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন। :)

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সবই তো দেখতাছি ভুত আইটেম, তবে আমার সব চেয়ে ভালো লাগছে কবরে শুয়ে দরজার ঠক ঠক আওয়াজ শুনা, শেয়াল টেয়াল আসেনি তো?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: আপনে বুঝছেন বিষয়টা। শেয়ালে হাড় চাবাইছে, সেইটা শুইনা আমি ভাবছি কড়া নাড়ার আওয়াজ। কি কান্ড বলেন দেখি! |-)
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল। :)

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

জনৈক অচম ভুত বলেছেন: চা ভাল হইছে। আরেক কাপ পাওয়া যাবে? :#)

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: এক বারে একটার বেশী চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: এখন তো দিন অতিক্রান্ত হইছে। এখন তো একটা চা আমি পাইতেই পারি! :``>>

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

জনৈক অচম ভুত বলেছেন: এইবার ভাল হইছে জিনিসটা। যখন ইচ্ছা খাওয়া যাবে। সাথে আবার টাও আছে দেখি! :D
থাঙ্কু। B-))

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ জনৈক অচমভূত ভাই। আপনার নামের মতোই গল্পগুলোর থীম! দারুণ! এভাবেও এত সংক্ষেপেও রচনা চলে! ওয়াও!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: আমার নামরেও দারুণ বললেন নাকি? :`>
আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ। শুভকামনা জানবেন। :)

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে ভূত ভাই।
শুভ কামনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

জনৈক অচম ভুত বলেছেন: আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা। :)

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ। :)

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: ২ নম্বরটা দারুণ হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.