নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী পাঞ্চ লাইন

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৪



ফেসবুকে রাজনৈতিক পেইজ আমি ফলো করি না খুব একটা। তবে আমার লিস্টের অনেকেই ফলো করে। ফলে আমার হোমপেইজে মাঝে মাঝেই নানান রকম পোস্ট এসে হাজির হোয়। সেই রকম একটা পোস্ট গতদিন এসে হাজির হয়েছিল। আমি হয়তো পোস্টটা না পড়েই ক্রল করে চলে যেতাম কিন্তু প্রথম লাইনটা পড়েই মনে হল এই পোস্ট পড়তেই হবে। আওয়ামীলীগ তার অফিশিয়াল পেইজে পোস্ট দিয়ে বলতেছে, সব দলের অংশগ্রহন ছাড়া নির্বাচন অবৈধ! আমার মনে হল আমি ভুল দেখলাম! পেইজটা কি হ্যাক হল? আবার একবার ভাবেন! আওয়ামীলীগ বলতেছে সব দলের অংশগ্রহন ছাড়া নির্বাচন অবৈধ!
তারপর আবার তারা বলতেছে -- ভোটের নামের প্রহসন চলবে না!
মানে আগে চলতো। ২০১৪, ২০১৮, ২০২৪এর এসব চলতো তবে এখন এই ২০২৬ আর চলবে না!
কিন্তু পর যে লাইনটা আসল। আমি সেটার দিকে তাকিয়ে রইলাম আরো কিছু সময়। পাতানো নির্বাচন আর নয়! মানে তারা বলতে চাইছে যে আমরা যে পাতানো নির্বাচন করেছি, তা করেছি কিন্তু এসব আর হতে দেব না। এই বলে দিলাম !
তারপর সে কী কাব্যিক লাইন! ভোটকে অর্থহীন করে, জনগনের রায়কে বন্দী করে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা...!
শব্দ চয়নটা একবার দেখুন! ভোটকে অর্থহীন করে, জনগনের রায়কে বন্দী করে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা !
তারপরের লাইন তো আরেক মহাকাব্য! রাষ্ট্রযন্ত্রকে দলীয় হাতিয়ার পরিণত ...।
তারপর এই দেশ কারো একক সম্পত্তি নয়! ওয়াও!!

আমি জানি না এই পোস্ট কে লিখেছে! এই পোস্টে যতগুলো পাঞ্চ লাইন রয়েছে তা এক রাজনৈতিক মহা কাব্য আমি নিশ্চিত পোস্টদাতা পোস্ট লেখার সময়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর ভোটের ভিডিও ফুটেজ দেখে ও সেই সময়ে খবরাখবর দেখে তারপর এই পোস্টটা লিখেছে!! আওয়ামী শাসনামলের ভোটকে এই একটা মাত্র পোস্টে যতটা চমৎকার ভাবে পোট্রেট করা হয়েছে তা সম্ভবত আর কোন পোস্টে করা হয় নি। করা সম্ভবও না।

:D




মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোটকে অর্থহীন করে, জনগনের রায়কে বন্দী করে ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা !
...................................................................................................................
গনতন্ত্রর দূর্বলতা এখানেই !
জনগনরে ভোট, জনগনের সমর্থন ও ভোট নেবার প্রক্রিয়া ।
দেশের জনগন সত্যিকার অর্থে শিক্ষিত, সচেতন না থাকলে
বোকা বানায়ে যে যার মতো ভোট নি বে এবং
নানাহ দোহাই দিয়ে নিজেদের দলে টানবে ।
..............................................................................
এই ম্যাজিক আর কত দেখব !

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৮

অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগ গত তিনটা নির্বাচন জনগনের রায়কে উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে ধরে বসে ছিল এখন সেই আওয়ামীলীগই যদি এই নৈতিকতার বুলি ঝাড়ে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না!

জ্বী না,গনতন্ত্রের দূর্বলতা এখানে না।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



আপনার চমৎকার বিশ্লেষণটাও আরেক মহাকাব্য বটে!

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৯

অপু তানভীর বলেছেন: ঐ স্টাটাসের এই লেখা কিছুই নয়!

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি-ডামি , রাতের ভোট কিংবা ইলেকশনের আগেই ১৫৩ জন বিনা ভোটে এমপি হওয়ার ইতিহাস জাতি ভুলবে না । ;)

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫০

অপু তানভীর বলেছেন: আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আসতোই না যদি ভোটকে এইভাবে হাস্যকর বানিয়ে না ফেলতো ক্ষমতার লোভে। এখন সেই আওয়ামীলীগই আবার নীতিকথা শোনাচ্ছে!

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩০

শ্রাবণধারা বলেছেন: হা হা..। বিশ্লেষণটা ভালো হয়েছে।

ছোট্ট একটা মুশকিল কী, আওয়ামী লীগের এই জাতিয় পোস্টে ফোকাস করলে, বর্তমানে জামাতের শয়তানিগুলো ঘিরে যে ফোকাস থাকা দরকার, সেটা নষ্ট হয়ে যায়। রাজনীতির মাঠে, শিকার আর শিকারির জায়গাটা খুব দ্রুত অদল-বদল হয়। দুই দিন আগে যার পরিচয় ছিল মজলুম, সে-ই দানব হওয়ার কৌশল হিসেবে অবিচারের গল্প হাঁকে।

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫১

অপু তানভীর বলেছেন: তার মানে কি লীগের কোন ব্যাপারে ফোকাস না দিয়ে কেবল মাত্র জামাতের ব্যাপারে ফোকাস দিয়ে রাখতে হবে?

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪

আলামিন১০৪ বলেছেন: একজন আওয়ামী লীগার এইমাত্র লেদিয়ে গেল.. এদেরকে আপনি দেখাতে পারবেন না কারণ এরা জন্মান্ধ

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫২

অপু তানভীর বলেছেন: জামাত বিরোধী মানেই যে কেউ লীগ, এটা আপনার ভুল ধারণা।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৫

কলাবাগান১ বলেছেন: যত টুকু জানি আও্য়ামী আমলে কোন দলকে নিষিদ্ধ করা হয় নাই ইলেকশানে অংশগ্রহন করতে। উনারা বয়কট করেছিলেন...জামাতি-রাজাকারদের গলার স্বর শুনে মনে হয় উনারাই দেশের হর্তাকর্তা...যারা এই দেশটাই চায় নাই, তারাই এখন দেশের নীতি নির্ধারক..বাংলাদেশের কপালও বটে

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: জ্বী তা আর বলতে! আওয়ামীলীগের আমলে বাংলাদেশের ইতিহাসের সেরা তিন ভোট হয়েছে! কেবল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসের মানদ্বণ্ডে এই তিনটা ভোটের কথা স্বর্নাক্ষরে লেখা থাকবে। এতোই উচ্চমানের সেই ভোট যে মানুষকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় নি, এমন কি মৃত মানুষরা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। :D

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা বিরাট বিনোদন

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৫

অপু তানভীর বলেছেন: কেউ অতীত মনে রাখে না।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০২

কলাবাগান১ বলেছেন: সরকারী ব্যাংকে চাকরী করেও গলা উচিয়ে হাসিনা সরকার এর আমলে জামাতি দেশ বিরূধী দের পক্ষে নিয়ে কত পোস্ট দেখলাম, কেউ কিছু বলে নাই বহাল তবিয়তেই রাজাকারদের গুনগান করেও বলে নাকি তখন কারো কথা বলার স্বাধীনতা ছিল না এখন জয় বাংলা পর্যন্ত্য বলতে দেয় না....বাক স্বাধীনতার একেবারে ওপেন এখন..........

২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগের পক্ষে না কইলেই সব জামাতী! বেশ বেশ!
আপনাদের চোখে তো তাহলে দেশে ভরে গেছে জামাতীতে!

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৫

কাঁউটাল বলেছেন: @কলাছাগল১, গত ১৬ বছরে তোমরা অনেক খাইছ। এখন পাবলিক আর তোমাদেরকে দেখতে চায় না।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬

কলাবাগান১ বলেছেন: এক ডলার ও খাওয়ার কোন দরকার নাই ........নিজে যা ইনকাম করি তাতেই সন্তস্ঠ..........পাবলিক কারা---- জামাতি-রাজাকার রা সারা জীবন ই ১৯৭১ এর পক্ষের লোকদের দেখতে চায় না ...কেননা ১৯৭১ শুনলেই মনে হয় তাদের গালে কেউ চপোটিঘাত করেছে

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৭

কাঁউটাল বলেছেন: @কলাছাগল১, ফ্যাসিস্ট হাউয়ামি সিমপ্যাথাইজার। তুমি নিজে কি ইনকাম কর - সেইটা মিন করি নাই। আহম্মক কোথাকার !

১২| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৪

কলাবাগান১ বলেছেন: ফ্যাসিস্ট ইংরেজীতে বানান করতে পারবেন নাকি গুগুল কে জিজ্ঞেস করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.