নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়া হাসান

অতি সাধারণ

জয়া হাসান › বিস্তারিত পোস্টঃ

চকলেট কেক

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

উপকরণ : (ড্রাই কেক)

১।ডিম ৪ টি

২।ময়দা ১ কাপ

৩।চিনি ১ কাপ

৪।বেকিং পাউডার ১ টেবিল চামচ

৫।মিল্ক পাউডার ১ টেবিল চামচ

৬।দুধ ৩/৪ কাপ

৭।তেল ৩/৪ কাপ

৮।ঘি ১/৪/ কাপ

৯।লবন ১/৪ টেবিল চামচ

১০।ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ

১১। কোকো পাউডার পরিমান মতো

প্রস্তুত প্রণালী :

ডিম ভালোভাবে চিনি দিয়ে বিট করুন। এতে অল্প অল্প ময়দা দিয়ে বিট করুন। মিল্ক পাউডার,বেকিং পাউডার, দুধ,লবন,কোকো পাউডার,এসেন্স সব একসাথে মিশিয়ে ভালোভাবে বিট করুন। তেল ও ঘি মেশান। বিট করতে থাকুন। (যত বেশি বিট করবেন কেক ততো নরম হবে।) ভালোভাবে বিট করার পর সব একসাথে মিশিয়ে ২০/৩০ মিনিট রেখে দিন। একটি নির্দিষ্ট পাত্রে তেল মাখিয়ে তার মধ্যে কাগজ দিন। এর উপর মিশ্রণটি ঢেলে ওভেনে দিন। ৪৫ মিনিট পর কেকটি ফুলে উঠলে নামিয়ে ফেলুন। একটি টুথপিক বা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখুন হয়েছে কিনা। ঠান্ডা হলে করিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।





উপকরণ : (বাটার ক্রিম)

১।চিনি ৩ কাপ

২।দুধ ২/৪ কাপ

৩।বাটার ১/৩ কাপ

৪।চকলেট সিরাপ ১১/২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী :

একটি মিডিয়াম সাইজের বোলের মধ্যে চিনি এবং বাটার নিয়ে বিট করুন। চকলেট সিরাপ এবং দুধ মিশিয়ে আবার বিট করুন।যদি ক্রিম বেশি শক্ত হয় তাহলে তাহলে আরো দুধ দিয়ে পাতলা করুন। আর যদি বেশি পাতলা হয় তাহলে পাউডার সুগার ব্যাবহার করুন।

ব্যাস,তৈরী হয়ে গেল। এবার তা কেকের উপর দিয়ে পরিবেশন করুন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

একলা ফড়িং বলেছেন: বেশতোতে একটু আগে কেকের ছবি দেখলাম! এখন ব্লগে এসে দেখি রেসিপিও আছে! :) রেসিপির জন্য ধন্যবাদ আপু :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

জয়া হাসান বলেছেন: :D

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: মজাদার পোস্ট +

চকলেট কেক কিন্তু আমিও বেক করতে জানি :)

ভালো থাকবেন খুব।।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১

কলমের কালি শেষ বলেছেন: খাবারের পোষ্ট ! :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.