| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্ধদ্বার
আমি নিজেই জানি না আমি কে? আমি কি? আমি কি করতে চাই।তবে চেষ্টা করি যা করিভাল কিচছু করতে
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি,আমি কি ভুলিতে পারি।”
কাল রাতে এই গানটা গেয়ে গেয়ে যখন ২১শে ফেব্রুয়ারীর প্রথম পহরে খালি পায়ে শহীদ মিনারে ৫২-এর ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছিলাম সহস্র মানুষের উপস্থিতি আমাকে বার বার মনে করিয়ে দিচ্ছিল আমরাই বীরের জাতি,আমরাই একমাত্র জাতি যারা কিনা তাদের মাতৃভাষা আদায়ের জন্য ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তে রাঙ্গিয়ে দিয়েছিল রাজপথ।
কিন্তু পরক্ষণেই সেই ঘোর থেকে আমাকে বেরিয়ে আসতে হয় যখন দেখি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসে যারা ব্যনারে অশুদ্ধ বানান ব্যবহার করছে।
ভাষা শহীদের শোক যেন এই শোকের কাছে কিছুই না,উপলব্ধি করতে শুরু করলাম ভাষা শহীদরা যেন শহীদ মিনার থেকে আর্তনাদ করে বলছে আমরা এই ভুল বানানের ভাষা কখনই চায়নি !!
যাক কোনভাবে রাতটা পার করে সকালে বের হলাম,এলাকার শহীদ মিনারের পাশ দিয়ে যখন রিক্সা করে যাচ্ছিলাম আর দেখছিলাম ছোট ছোট ভাই-বোনরা নিজ নিজ বিদ্যালয় থেকে সারি বদ্ধভাবে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে,তখন আমার বুকটা ফুলে আবারো অনেক বড় হয়ে গেল।হয়তো এই নতুন প্রজন্ম পারবে ভাষা শহীদদের প্রত্যাশিত ভাষার প্রচলন করতে,দিতে পারবে তাদের আত্মার শান্তি।নাহলে তারা এই রোদের মধ্যে কেন এত কষ্ট করবে যদি তাদের মধ্যে মাতৃভাষার প্রতি টান না থাকে??
কিন্তু আবারও যেন আমি হোঁচট খেলাম,শহীদ মিনার পার হয়ে যখন রিক্সা থামিয়ে একটা সিগারেট নিতে দোকানে ঢুকলাম।আমি পুরপুরি হতাশা নিয়ে বের হলাম দোকান থেকে,যেখানে উচ্চ শব্দে চলছিল হিন্দি গান !!
হায়রে বাঙালি তোরা অন্তত একদিনের জন্য সম্মান দিতে পারলি না,তোদের জন্য মাতৃভাষা আনতে নিজেদের জীবনটাই উৎসর্গ যারা করেছিল তাদের আত্মত্যাগকে !! কবে তোরা মানুষ হবি??
মাঝে মাঝে আমার চোখে পরে যে বই পরে শিশুরা জ্ঞান আহরণ করবে সেই বইয়ের দোকানের নামই ভুল !! মাঝে মাঝে আরও বিস্মিত হয় যখন দেখি কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামের বাংলা বানানই ভুল !! আবার এটাও চোখে পড়ে যখন পাশের দোকানের সাথে নাম নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে একের পর এক ভুল বানানের চর্চা করে যাই দোকানের মালিকরা (খুব বেশি দূরে আপনাকে যেতে হবে না এই দৃশ্য দেখতে,একটু খেয়াল করে কাজেরদেউরি থেকে জামালখান যাবার সময় আসবাবপত্রের দোকানগুলোর নাম দেখলেই চলবে)। তখন শুধু আমি মিন মিন করে বলি হে ভাষা,শহীদ্গণ আমাদের ক্ষমা কর,আমরা তোমাদের দেওয়া ভাষা রক্ষা করতে পারিনি !!
আবার এই ফেইসবুকে আমি দেখি কিছু ভুল বানানের চর্চা,দেখি কিছু আধুনিক ছেলেমেয়েদের বেহায়াপনা যারা নাকি বাংলার সাথে টুকটাক ইংরেজি কিংবা হিন্দি শব্দ ব্যবহার না করে কথাই বলতে পারে না।
সর্বশেষে কিছু কথা ঃ-
“মোদের গরব,মোদের আশা
আ’মরি বাংলা ভাষা।”
কোথায় আজ আমাদের সেই বাংলা ভাষার গৌরব? কোথায় আজ আমাদের আশা?
আমাকে দয়া করে কেউ একটু খুঁজে দিবেন কি??
©somewhere in net ltd.