| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্ধদ্বার
আমি নিজেই জানি না আমি কে? আমি কি? আমি কি করতে চাই।তবে চেষ্টা করি যা করিভাল কিচছু করতে
সুপ্রিয় বন্ধুরা,
আমরা যারা এই বছর এইচ. এস. সি. পরীক্ষাই অংশগ্রহণ করছি ইতিমধ্যে আমরা হয়তো আমাদের এইচ. এস. সি. পরীক্ষার রুটিন হাতে পেয়েছি।রুটিন সম্পর্কে অনেকের দ্বিমত থাকতে পারে,কিন্তু সেই দিকে আমি যেতে চাই না।আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্পূর্ণ ভিন্ন একটি দিকে।
আমরা যদি একটু বিগত এবং চলমান বছরগুলোর বোর্ড পরীক্ষাগুলোর দিকে দৃষ্টি আরোপ করি তবে আমরা সকলেই সামান্যতম বিস্মিত হতে বাধ্য।
প্রথমে চোখ দেয় গত ২০১২ সালের এইচ. এস. সি. পরীক্ষার উপর,যে পরীক্ষা শুরুর আগে সময়সীমা ছিল সর্বোচ্চ দেড় মাস,কিন্তু কিছু রাজনৈতিক দলের স্বার্থসিধি হাসিলের জন্য শিক্ষার্থীদের বলি দিতে গিয়ে তা শেষ হয়েছিল প্রায় আড়াই মাস পর (ব্যাবহারিক পরীক্ষাসহ) !! যার ফলে তারা বার বার পরিবর্তিত রুটিনে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দেবার মানসিকতায় হারিয়ে ফেলতে বাধ্য হয়েছিল পরীক্ষার্থীরা।এছাড়াও তাদের ভর্তি পরীক্ষাসহ বিভিন্নক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ছোট ভাই-বোনদের দিকে যারা এই বছর এস. এস. সি. পরীক্ষায় (বর্তমানে চলমান,যার ভবিষ্যৎ এখনও অজানা) অংশগ্রহণ করছে। যারা পরীক্ষার আগের রাতে পরীক্ষার নিদিষ্ট বিষয়ের উপর সকল প্রস্তুতি সেরে রাতে ঘুমাতে যাবার আগে শুনে কাল তাদের পরীক্ষা হচ্ছে না অনিবার্য কারণবশত (হরতালের কারণে) !! ফলে আবার সেই রাতে হিসাব কষতে বসতে
হয় তাদের পরবর্তী পরীক্ষায় ভাল প্রস্তুতি নেবার লক্ষে,যার দরুন তাদের সারাদিনের কষ্টটাই ব্যর্থতায় পর্যবসিত হয় !! একসময় তারা খেই হারিয়ে ফেলে,আর দূরে সরে যাই আশানুরূপ ফল লাভের থেকে !!
আমরাও কি একই রকম সম্যাসার সম্মুখীন হতে চাইব ?? হ্যাঁ সত্যিইতো আপনি কেন চাইবেন এরকম করে পরীক্ষাই অংশগ্রহণ করতে যেখানে আপনি পরীক্ষার হলে উত্তরপত্র এবং প্রশ্নপত্র হাতে না পেয়ে বলতে পারবেন না আমি পরীক্ষাই অংশগ্রহণ করছি কাল !!
আর একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু নতুন প্রজন্ম,আমরা চাইলেই কিন্তু পারি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে,এই দায় কিন্তু আর কারও নয় শুধুই আমাদের।
আপনি অবশ্যই দেশের সামান্যতম খবর রাখেন আর তাতেই যথেষ্ট আপনি অনুমান করে নিতে পারবেন আগামীদিনে দেশে কি পরিমাণ অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে কিছু ধর্মব্যবসায়ীরা !! আর তাদের থেকে দেশকে বাঁচাতে কত দেশপ্রেমিক কত কিছু করছে,কিন্তু আমাদের সামনে পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য কোন আন্দোলন থেমে থাকবে না। আর এই পরীক্ষার কারণে আমরা কিন্তু ঠিকভাবে সময় দিতে পারছি না,শাহবাগ কিংবা দেশের বিভিন্ন প্রান্তে।কিন্তু আমরা চাইলেই পারি আমাদের অবস্থান থেকে তাদের সাথে যোগ দিতে।পারি ইতিহাসের সাক্ষী হতে প্রথম পরীক্ষার্থী হিসেবে পরীক্ষার হলে বসে আন্দোলন চালিয়ে যেতে !!
আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু কিভাবে আমরা এই কাজটা করতে পারি?? আমি আপানাকে উত্তরে শুধু একটা কথাই বলব সেটা হল ঃ-
“ইচ্ছে থাকলে উপায় হয়”
হ্যাঁ,আপনি যদি ইচ্ছে পোষণ করেন অনিশ্চয়তার মধ্যে আপনি কোন পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।আমাদের শিক্ষাব্যবস্থাকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা রাখতে চান? আপনি এগিয়ে আসুন,অন্যরাও আপনাকে দেখে এগিয়ে আসবে।
আমার দাবি একটাই আর সেটা হল, “আমাদের এইচ এস সি পরীক্ষার জন্য যে রুটিন ঠিক করা হয়েছে সেটা কোন রাজনৈতিক দলের কর্মসূচী পালনের জন্য পরিবর্তন করা যাবে না,যদি পরিবর্তন করতে হয় তবে তা আজই করুন,অন্তত পরীক্ষা শুরুর আগের দিন করুন।কিন্তু একবার পরীক্ষা শুরু হলে আমরা কোন অবস্থাতেই রুটিন পরিবর্তন করতে দিব না কোন রাজনৈতিক সাধ্য হাসিলের জন্য,কোন বেআইনি আবদার বাস্তবায়নের জন্য।”
আপনি যদি আমার সাথে একমত থাকেন তবে সবার কাছে এটি যত পারেন ছড়িয়ে দিন,সবাই যদি আমাদের সাথে থাকে তবে আমরা একটি ইভেন্ট তৈরি করে আমাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারব !! আশা করি এতে একটি সুনিদিষ্ট ফল পাওয়া যাবে !!
©somewhere in net ltd.