| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক সালমান রুশদির মস্তকের মূল্য পাঁচ লাখ ডলার বাড়িয়ে ৩৩ লাখ ডলার করা হয়েছে। ইরানের ১৫ খোরদাদ ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ শেখ হাসান সানেয়ি এ ঘোষণা দিয়েছেন। আমেরিকায় তৈরি ইসলাম অবমাননাকারী চলচ্চিত্রের বিরুদ্ধে যখন মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্য প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তখন এ ঘোষণা দেয়া হল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ.) ১৯৮৯ সালে মুরতাদ লেখক সালমান রুশদির মস্তকের মূল্য যা নির্ধারণ করেছিলেন তা আরো পাঁচ লাখ ডলার বৃদ্ধি করে ৩৩ লাখ ডলার করা হলো।
ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৯৮৮ সালে স্যাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী নামের উপন্যাস রচনার মাধ্যমে মহানবী (সা.)-এর অবমাননা করলে সমগ্র মুসলিম বিশ্ব প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। ইমাম খোমেনী ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি ধিকৃত এই লেখককে মৃত্যুদণ্ড প্রদানের ফতোয়া ঘোষণা করেন।
আয়াতুল্লাহ শেখ হাসান সানেয়ি তেহরানে বলেছেন, রুশদির মৃত্যু না হওয়া পর্যন্ত ইমাম খোমেনী (রহ)-এর ফতোয়া কার্যকর থাকবে।
তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ইসলাম অবমাননার যে ষড়যন্ত্র করছে ইমাম খোমেনী ওই ফতোয়া ঘোষণা করে তার শেকড় উপড়ে ফেলতে চেয়েছিলেন। এখন যখন ইসলাম অবমাননাকর চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ব উত্তাল হয় উঠেছে তখনই এ ফতোয়া বাস্তবায়নের সেরা সময়।
তিনি আরো বলেন, ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জান-বাজি রেখে যারা লড়াই করছেন চলেছে তাদেরকে সমর্থন যোগায় ইরানের
©somewhere in net ltd.