| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধবীলতা,
তুমি কি এখনো চেয়ে থাকো,
আম বাগানের পথের দিকে ,
আমি কখন আসব বলে।।
মাধবীলতা,
তুমি কি এখনো বসে থাকো,
ডাইনিং টেবিলে ভাত নিয়ে,
সাথে আলু ভর্তা মাছেরডিম।।
মাধবীলতা,
তুমি কি এখনো ব্যবহার করো,
তোমার পছন্দের সেন্ট,
যার সুগন্ধ নিবার আশায়,
তোমায় বারবার ছুঁতাম।।
মাধবীলতা,
তুমি কি এখনো সেই পুকুরে গোসল করো,
যেখানে তুমি আমি সাঁতার কাটতাম,
প্রতিদিন ইচ্ছামত অনেকক্ষণ ধরে।।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
জটায়ু. বলেছেন: অনেকটা। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুমনদা।
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
লেখোয়াড়. বলেছেন:
মাধবীলতা নামটি সুন্দর।
কবিতা আরো গভীর হলে ভাল লাগে।
লিখতে থাকুন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
জটায়ু. বলেছেন: ধন্যবাদ খেলোয়াড়. ভাই পাঠ করার জন্য।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
লেখোয়াড়. বলেছেন:
ইয়ে জটায়ু.................
আমি খেলোয়াড় নই.......... আমি "লেখোয়াড়"।
হি হি হি
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
জটায়ু. বলেছেন: ও তাই তো, সরি সরি ভুলে মিস্টেক হয়ে গেছে ![]()
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: জটায়ু আমার খুব প্রিয় ক্যারেকটার|
জটায়ুর কবিতা ভাল হয়েছে
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২
জটায়ু. বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর জটায়ু আপনার প্রিয় চরিত্র জেনে ভালো লাগল। ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
সুমন কর বলেছেন: সাদামাটা !