নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের পাখি

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

মোসতফা মনির সৌরভ

অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....। © লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মোসতফা মনির সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত বৃদ্ধসমাজ-আর.ডি বর্মনের মা এবং শচীন দেব বর্মনের স্ত্রী বৃদ্ধাশ্রমে

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪৭

গতকালে জেবতিক আরিফ ভাই এবং বিপুল হাসানের দু'টি লেখা পড়ছিলাম বৃদ্ধদের ভবিষ্যত সম্পর্কে। পড়ে কষ্ট পেয়েছিলাম খুব। আর ভাবছিলাম আসলেই কি এমন অবস্থা হবে আমাদের দেশের। এ সংক্রান্ত আরেকটি খবর পেলাম বিডিনিউজ২৪ এ। প্রখ্যাত সুরকার শচীন দেব বর্মনের স্ত্রী, একসময়ের বিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী মিরা দেব বর্মন আজ বৃদ্ধাশ্রমে। আরো দু:খজনক ব্যাপার হল ৭ মাস আগে যে মহিলাটি তাঁকে এখানে রেখে গেছেন তাঁর নাম - আশা ভোঁসলে,সম্পর্কে যিনি মীরা দেব বর্মনের পুত্রবধূ অর্থ্যাত রাহুল দেব বর্মনের স্ত্রী।



সময়ের অভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসাটা কোনভাবে মানা গেলেও গত ৭মাস ধরে তাঁকে কেউ দেখতে যাননি। যে মানুষটি নিজে আনন্দ দিয়েছেন অসংখ্য মানুষকে, জন্ম দিয়েছেন এক মহান সুরকারের, তাঁর আজ এই অবস্থা!!!



আসলে এই ব্যাপারটি খুব ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থায়ও প্রবেশ করছে। পাশ্চাত্য সমাজের অনুকরণ করতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের সামাজিক মূল্যবোধকে। যে মানুষগুলো তাঁদের সারাটি জীবন ব্যয় করেছেন আমাদের পিছনে, সেই মানুষদের শেষ সময়ে আমরা তাঁদের মূল্যায়ন তো করছিই না, উল্টো বোঝা মনে করছি। কেমন হত এই সব বাবা মায়েরা যদি আমাদের বোঝা মনে করে অবহেলা করতেন আমাদের প্রারম্ভিক জীবনে?



শেষ জীবনে তাঁরা শুধু ভাল ব্যবহারটুকুই চান, আমাদের কাছে। অথচ আমরা...স্বার্থপর এই দুনিয়া। সব জায়গার শুধু স্বার্থের ছড়াছড়ি। প্রার্থনা করি আমি যেন না করি কখনো এমন কিছু আমার গুরুজনদের সাথে।



জেবতিক আরিফের লেখা

হাসান বিপুলের লেখা

বিডিনিউজ২৪

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫৩

এরশাদ বাদশা বলেছেন: একেবারে চমকে দিলেন সৌরভ ভাই! এতোবড়ো একজন মানুষের মা যদি.....,
আসলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?
দরকারি পোস্টের জন্য ৫

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৮

মোহাম্মদ এরশাদ বলেছেন: গুণী জনের বাবা মারাই বৃদ্ধাশ্রমে যায়। সৌরভ তুমার সেখানে যাবা উপায় নাই কারণ তুমি সাধারণ তোমার পোলা মইয়াও হইব অতি সাধারণ। কাম কাইজ থাকব না তোমারে কোলে বসাইয়া জেলোপি খাওয়াইব।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০০

কোমল রেখাব বলেছেন: আশা পারিশ্রমিক ছাড়া কোন চ্যারিটি গানও গায়না। তার কাছে কি "আশা" করা যায়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩১

অলস বলেছেন: লিংকগুলি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৫।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩

মন মণষা বলেছেন: সৌরভ, সংবাদটি সত্যই হৃদয়বিদারক।ভাল পোস্ট। ৫।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪

মোসতফা মনির সৌরভ বলেছেন: @এরশাদ বাদশা,কোমল রেখাব,অলস এবং মন মণষা - অসংখ্য ধন্যবাদ।
@মোহাম্মদ এরশাদ, এখনো বিয়ে করিনি, করবোও না বোধহয়। আর আপনি একদম শেষ জীবনের চিন্তা ধরিয়ে দিলেন!!!

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯

কৌশিক আহমেদ বলেছেন: মধ্যবিত্বীয় বস্তাপচা সেন্টিমেন্ট। নিজেদের রাস্তায় কত বৃদ্ধবৃদ্ধা ভিক্ষা করে বেড়াচ্ছে, তাদের জন্য মনটা কেমন কেমন করে না। আশাভোসলে যে বৃদ্ধাশ্রমে দিয়েছে তার খরচে এই দেশের একশ বৃদ্ধের সংস্থান হয়তো হয়ে যাবে।
রাবিশ!

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮

মোসতফা মনির সৌরভ বলেছেন: @কৌশিক আহমেদ, পোস্টটি সম্ভবত না পড়ে শুধু হেডিং দেখে মন্তব্য করেছেন, আমি মীরা বর্মণের ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে সমাজের বর্তমান অবস্থা বলেছি। পোস্টে উল্লেখিত জেবতিক আরিফ এবং বিপুল শাহরিয়ার এর লিংক দুটি পড়ুন।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১

সোমেশ্বর অলি বলেছেন: খবরটা আগেই পড়েছিলাম কোনো এক দৈনিকে। তখনই খারাপ লেগেছিল, এখনও লাগছে...৫

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২

কৌশিক আহমেদ বলেছেন: ভাল করেই পড়েছি আপনার পোস্ট। দৃষ্টান্ত হিসাবে কেন তাদের আনতে হবে, কেন সেগুলো আমাদের আবেগায়িত করে? প্রতিদিন জলজ্যান্ত এর চেয়ে কঠিন জীবনে কাটানো একদম হাতের নাগালের দৃষ্টান্তগুলো কেন আমরা এড়িয়ে যাই? দেখতে দেখতে অভ্যস্ত বলে?
.
আশা ভোসলে, রাহুল দেব বর্মন এই নামগুলোর সাথে সম্পৃক্ত ঘটনা বলে বৃদ্ধ-বৃদ্ধাদের কষ্ট আমাদের নাড়া দেয়। নিজের উঠনের সমস্যাটা নাড়া দেয় না। তারমানে সহজে বুঝে নিতে পারেন, এই আবেগ কেবল মাত্র বিলাসী মধ্যবিত্বীয় একটা ঠং মাত্র।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯

জয়িতা বলেছেন: মা তো মা।যার মা হোক না কেন।সন্তান বেঁচে থাকতে কোন মায়েরই আশ্রয় বৃদ্ধাশ্রম হওয়া উচিত নয়।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৩

স্বপ্নশিকারী বলেছেন: খুবই দুঃখজনক ।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭

মোসতফা মনির সৌরভ বলেছেন: @কৌশিক আহমেদ,তাদের সমস্যা নাড়া দেয় বলেই এই পোস্টটি লেখা।তাদের সমস্যা নাড়া দেয় বলেই আরিফ জেবতিক এবং বিপুল হাসানের পোস্টের লিংক দেয়া।আর উদাহরণ দেয়ার কারনটা হচ্ছে আমি যদি জেনারালাইজভাবে বলতাম সমাজের কথা, তখন আপনার মত অনেকেই বলতেন "প্রমাণ দেন,এগুলো হচ্ছে না"। আর একটি পোস্ট দিলে ২/১ জন থাকেই, যারা না পোস্টটির মর্মার্থ না বুঝে মন্তব্য করে। লেখার শেষ এবং মূল ২টি প্যারায় আমি সবার কথাই বলেছি, বলেছি কিভাবে আমরা তাদের অবহেলা করছি।কিন্তু প্রথম প্যারা সম্পর্কে আপনার এত গা জ্বালা কেন বুঝতে পারছি না।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪২

রাশেদ বলেছেন: হায়রে!

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪২

রাশেদ বলেছেন: নচিকেতার একটা গান আছে বৃদ্ধাশ্রম নিয়ে। শুনে দেখতে পারেন। ভালো লাগবে।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৯

মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ রাশেদ

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০১

এরশাদ বাদশা বলেছেন: আপনার বড়ো মানুষের উদাহরণ টেনেছেন বলেই সবাই আগ্রহ করে লেখাটা পড়ছে। কোন একটা বিষয়কে হাইলাইট করতে হলে অবশ্যই সেরকম উদাহরণ টানতেই হবে। আপনার সাথে একমত সৌরভ ভাই।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১০

নাভদ বলেছেন: ৫

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২১

সোনার বাংলা বলেছেন: দিন কে দিন আমাদের মাটির দেহের মাটির
অনুভূতি গুলো ভোতা হয়ে যাচ্ছে, তবে আমরা
আধুনিক থেকে আধুনিক হচ্ছি অন্যের মতো করে।
বড়ই আজব মানুষের আধুনিক অনুভূতির খেল....

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২১

সোনার বাংলা বলেছেন: ৫

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৩

মোসতফা মনির সৌরভ বলেছেন: @এরশাদ বাদশা, ধন্যবাদ। অনেকদি পর আসা হল মনে হয় ব্লগে?
@নাভদ, ধন্যবাদ রেটিং এর জন্য।
@সোনার বাংলা, ঠিকই বলেছেন আমরা দিনকে দিন অনুভূতিহীন মানুষ হয়ে পড়ছি। ধন্যবাদ আপনার মন্তব্য এবং রেটিং এর জন্য

২২| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩২

অ্যামাটার বলেছেন: হায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.