নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একলা আমি...

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে না‌-পেলেও, মন যাকে ছুঁয়ে থাকে। কোনো কারণই তাকে বিচ্ছিন্ন করতে পারে না। অবহেলা, অবজ্ঞা, অপমানেও‌ তার আসন টলায় সাধ্য কী!
অভিমান আর অনুরাগ সেখানে প্রায় সমার্থক হয়ে ওঠে। জীবনে মানিয়ে নিতে নিতে, মনে নেওয়া মানুষটা কখন যেন সমুদ্র হয়ে ওঠে। নোনা জলের জোয়ার-ভাটা আজীবন শুধু মনের তীর ছুঁয়ে যায়। মনও তাতেই অভ্যস্ত হয়ে ওঠে।

কখনো বৃষ্টির বিকেলে, দমকা হাওয়ায় তাকে না-পাওয়ার আকুলতা ভেজায়। সে পাওয়া শরীরের স্পর্শ নয়, মনের শূণ্যতা তার জন্য পাগল হয়। কখনো বসন্তের কুহুরব বিরহকে উসকে দিয়ে যায়। ঝরা পাতা যেন বলে,- সময় যে ফুরায়! মনে হয় কে যেন আসবে বলেছিল! কই এল না তো! কার জন্য এই অনন্ত প্রতীক্ষা!

জীবনের বেশিরভাগই বিয়োগান্ত। তাই পথিক পথ হারায়। যেখানে পৌঁছাতে চায়, কিছুতেই পারে না। ফিরে আসে। যেখানে জীবন আষ্টেপৃষ্ঠে বাঁধা। নানা চরিত্রে একক অভিনয়। আসল মানুষটাও একক কিন্তু ক্ষণিকের। আর 'তুমি'? সে যে শুধুই অনুভবের, বাস্তবের সাথে তার তুমুল বৈরিতা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জীবন চলার পথের বিচিত্র অভিজ্ঞতা আর এর ফলে ম্যাচুরিটির মাত্রার পরিবর্তন; জানিনা আপনি কোন পথের পথিক। দিনশেষে চাওয়া পাওয়ার হিসাবটাও আর থাকে না। সব পরিস্থিতিতেই একটা উষ্ণ বাক্যাংশ বলে চলে "ইটস ওকে!" লেখা খুবই ভাল লেগেছে। আল্লাহ সর্বদা আপনাকে ভাল রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.