| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনিও আসুন শাহবাগে ... আপনার বিশ্বাস ভেঙ্গে যাবে...
সবসময়ই ভাবতাম বাঙ্গালিকে দিয়ে কিছু হবে না...
৬৯ এর গনজাগরন দেখিনি , মুক্তিযুদ্ধ দেখিনি , সৈরাচার বিরোধী আন্দোলন দেখিনি...
ভাবতাম এতো অলস/ভীরু একটা জাতি কি করে আন্দোলন করতে পারে...
ভাবতাম এতো পিছিয়ে পরা একটা জাতি কি করে নিজের স্বকীয়তা , চেতনাকে লালন করবে...
ভাবতাম স্বার্থপর মানুষগুলো কিভাবে একটি মাত্র দাবিতে একাত্ততা পোষণ করবে...??
শাহবাগের এই প্রজন্ম স্কয়ার সব প্রশ্নের উত্তর দিয়েছে...
এখানে বাবা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছেন এটা বলার জন্যে যে , দেখ মুক্তিযুদ্ধে আমরা এমনভাবেই একত্রিত হয়েছি...
প্রেমিকা তার প্রেমিক নিয়ে আসছে এটা বলে যে , অনেকতো নিজেদের কথা ভাবা হল , এবার না হয় দেশের কথা ভাববো...
অজস্র তরুন আসছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওইসব শকুনদের হাত থেকে নিরাপদ করার জন্যে...
আপনিও আসুন শাহবাগে ... আপনার বিশ্বাস ভেঙ্গে যাবে... বাঙালি হিসাবে আপনার গর্ব করার এমন মুহূর্ত খুব বেশি আসবে না এই ছোট্ট জীবনে...
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
সমকালের গান বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
উর্ণনাভ বলেছেন: "আপনিও আসুন শাহবাগে ... আপনার বিশ্বাস ভেঙ্গে যাবে... বাঙালি হিসাবে আপনার গর্ব করার এমন মুহূর্ত খুব বেশি আসবে না এই ছোট্ট জীবনে... "