| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। প্রজম্ম চত্বর - শাহবাগ ।। ব্লগারদের আন্দোলন আর একটু অর্গানাইজড হতে পারত বলে আমার ধারনা...
এখন পর্যন্ত একটা কমন প্লাটফরমে আমরা দাড়াতে পারিনি... আমাদের লক্ষ্য যদি একই হয় তবে কেন পারিনি...???
আমাদের কমন কোনো পেজ / ব্লগ নাই যেখানে সবাই তার মতামত শেয়ার করতে পারে... যেখানে অসংগতি গুলো তুলে ধরতে পারে ... যেখানে নতুন আইডিয়া আসতে পারে...
প্রতিদিন ই যাচ্ছি প্রজন্ম চত্তরে আর নতুন নতুন অসংগতি দেখে কষ্ট পাচ্ছি...
টকশোতে যাচ্ছি ঠিকই , কিন্তু মিডিয়াতে আমাদের বক্তব্য পরিষ্কার করতে পারিনি... একেকজন তার মত করে বলে যাচ্ছে...
একটা বিষয় মনে রাখা উচিৎ এই আন্দোলন যদি বিভ্রান্তি সৃষ্টি করে , বার্থ হয় তবে জাতির সামনে আশার আলো বলে আর কিছু থাকবে না...
জয়বাংলা...
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
মুন্তাসির কাবির বলেছেন: ধন্যাবাদ মন্ত্যব্যের জন্য.
এভাবে মানুষের কাছে যে বিভ্রান্তিমূলক মেসেজ যাচ্ছে এটাকে আপনি কীভাবে দেখেন ? ?
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
রামিজের ডিপফ্রিজ বলেছেন: আপনার কাছে যেটা ডিসঅর্গানাইজড মনে হচ্ছে এটাই আমার মতে আন্দোলনের সবচেয়ে ভাল দিক। কোন আন্দোলনে এরকম অসংগতি থাকা মানে হল আন্দোলনকারীরা স্বাধীন ভাবনা চিন্তাকারী মানুষ। (অবশ্যই মূল ব্যাপারটা নিয়ে একমত সবাই)
খুব বেশি অর্গানাইজড আন্দোলন হলেই বরং চিন্তিত হতাম কারণ তখন আমি মনে করতাম যে এটার নির্দেশনা দিচ্ছে অল্প কয়েকজন লোক এবং আন্দোলনকারীরা ভেড়ার পালের মত অন্যের মতে মত দিয়ে হুজুগে মাতছে।
স্বতঃস্ফুর্ত যৌবন ভুল করে, কিন্তু তারাই জাতির ভরসা।