| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় সেদিন দিয়েছিলাম কাঁটাবিহীন ফুল
কে জানিত সেটাই ছিল মস্ত বিষণ ভুল?
বিঁধলে হাতে কেটে যেত ব্যথা পাবে ভেবে
হাতে ছুঁয়নি ফুলের কোন কাঁটা,
মায়াময়ী,তাই বলে কি ছেড়ে যাবে?
জোয়ার নেই প্রেমনদীতে দিয়ে গেছো ভাটা!
তবু থাকি,থাকতে হয় তোমায় ছাড়া রোজ,
ভুলে গেলেও জানি ফের নেবে আমার খোঁজ।
তুমি চাও আমিও চাই,চাইনা আবার পেতে;
একপথে আজ নইকো মোরা চলছি বিপরীতে।।
©somewhere in net ltd.