নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙা মাউস

"আপনার মনে যতটা আমার গ্রহণযোগ্যতা আমি ততটুকুই"।

ভাঙা মাউস › বিস্তারিত পোস্টঃ

"অপ্রিয় সত্যকথন"

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

সূর্যটা হেলে গিয়ে সন্ধ্যে পেরুলেই দিনের
ক্ষমতা খতম!
দিনের সম্পূর্ণটায় যে চাঁদের অবস্থান
ছিলো অপরিমেয় উজ্জ্বল,সে চাঁদই
রাতের আকাশে রাজত্ব করে!
এদেশের রাজনৈতিক দলগুলো প্রকৃতির
দিন-রাত থেকে কিঞ্চিৎ জ্ঞান লাভ
করতে পারলেও কিন্তু এদেশের
আমজনতা এতোটা অস্বস্তিতে থাকতো না।
আজকের সরকার কালকে পেরুলেই
তারা "বিরোধি দল"!
পরশুদিন সে দলই হয়তো নতুন সরকার।
কিন্তু "আমজনতা"???
দিবা-রাতি সবসময় একটাই তাদের পরিচয়
"সাধারণ জনগণ"
" সরকার দলকে বলছি - "সাহস
থাকলে নিরাপেক্ষতায় নির্বাচন
দিয়ে পূণরায় ক্ষমতায় আসুন।জনগণ
আপনার হলে ক্ষমতা আপনারই থাকবে
অন্যথায়,যেকোন ভাবেই অস্তমিত
হবে আপনার অবৈধ দখল"
"ক্ষিপ্ত বিরোধীদল জেনে রাখুন-
"যে জনগনকে শান্তি দেয়ার
প্রত্যয়ে আন্দোলন
করছেন,সে আন্দোলের ফলাফল
"আমজনতার ক্ষয়ক্ষতি'' দারুণ
লজ্জাজনক। সাহস
থাকেতো সরকারি ভবন বা মন্ত্রীর
গাড়ীতে আগুন দিন,সরকার পতনে যেন
"জনগন দাহ'' না হয়। তা হলে সূর্যের
আলো তো দূরে থাক,চাঁদের কিরণও শূন্য
হয়ে যাবে"....
"পরিবর্তন অথবা নব্য উদ্যমে পূণরায়
গঠন কোনটাতেই
আপত্তি নেই,আমরা কেবল শান্তিপ্রিয়"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.