| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে "দরিদ্ররা" !
তার চেয়ে আরো বেশি খারাপ হচ্ছে মধ্যবিত্তরা!!
দরিদ্ররা এতোই খারাপ যে- না খেয়ে ,না পরে রাস্তায় শুয়ে থাকে।
- কেন শুয়ে থাকবে তারা? রাস্তা কি শুয়ে থাকার যায়গা?
শুধু শুধু হাত পাতে!
-কেন হাত পাতবে? কাজ করতে পারেনা?
এগুলো হচ্ছে আমাদের চোখে কিছু পরিচিত দৃশ্য আর প্রতিক্রিয়া।
মাত্র ১১৫০টাকার জন্য মেয়ের মেডিকেল টেস্টের রিপোর্ট ছাড়াতে পারেনা!
মেয়ের টিউমারের অপারেশনের জন্য শেষ সম্ভল ভিটেখানাও বন্ধক রাখতে হয়।
মাসখানেক আগে শখ করে কেনা ২৫০০ টাকার মোবাইলটাও বিক্রি করতে হয় ৬০০টাকায়!
বাকি ৫৫০ টাকার জন্যে দুই আত্বীয় (গরিবের ধনী আত্মীয় হয়না) ঘুরে সমবেদনা ছাড়া কিছু না পেয়ে এবং দুইদিন না খেয়ে রাস্তায় রাস্তায় পাগলপ্রায় হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়াকে আমরা দেখি রাস্তায় শুয়ে থাকা হিসেবে!!
রাস্তায় না পড়লে এর কাছে-ওর কাছে সহযোগীতা চাওয়া হয়।
এই সহযোগিতা চাওয়াকে আমরা নাম দিয়েছি "হাত পাতা"
রাস্তায় শুয়ে থাকা লোকদের নিয়ে যদি প্রশ্ন আসে, আমি এককথায় বিশ্বাস করি "সরকার আর জনগনের সহযোগিতা এর দূরীকরনের মহাশক্তি"
আর পকেটে থাকা স্বত্বেও "মাফ করেন" বলেই নিজেদের উপরতলার ভাবতে থাকাদের নির্বোধ বলতেও আজকাল লজ্জাবোধ হয়।
মধ্যবিত্তরা দরিদ্রদের চেয়েও খারাপ! জগন্য রকমের খারাপ!!
কেন তাদেরও কালো গ্লাসের গাড়ি থাকেনা?
বাসভাড়া বাঁচিয়ে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে থাকারা কেন শুধু তাদেরই চোখে পড়ে?
পকেটের দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাসের পর মনের আনন্দ নিয়ে শুধু কলা-বন খাওয়ানোর মতো সামর্থ কেন থাকবে?
কেন তাদের পকেটে ৫৫০ টাকা থাকেনা?
কেন তাদের পকেটে হাজার টাকা থাকেনা "সিকিউরিটি গার্ড" এর পোশাক পরিহিত 'শাকুর মিয়া' দের সাথে আনন্দ নিশ্চিত করতে?
মধ্যবিত্তরা অভিশপ্ত!
"শান্তিতে থাকতে পারেনা,রাখতেও পারেনা"
©somewhere in net ltd.