নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

kalerdhony

kalerdhony

kalerdhony › বিস্তারিত পোস্টঃ

জম্মই আমার আজম্ম পাপ

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

ভাবছি বিয়ে করবো না।

বিয়ে করলে আমাকে জম্মদাতা হতে হবে।

আমি তো জানি না,

আমার পক্ষে সফল জম্মদাতা হওয়া সম্ভব কি না।

আমি কি নিশ্চিত করে বলতে পারবো যে,

আমি সে অনাগত চির সুন্দর ফুলকে

তার যোগ্য আসন গড়ে দিতে পারবো!

তবে কেন আমি তারে ধরাধামে এনে

তার উপর কষ্টের বোঝা চাঁপাবো!

আমি তো চাই না

আমার ওরসে যার জম্ম হবে

সে অভাবের তাড়নায়

মানুষের শান্তি নষ্ট করুক।

অথবা অতি ভদ্র হবার কারণে

দাঁতে দাঁত কেটে দুঃখ হজম করে

মনে মনে অথবা প্রকাশ্যে

আমাকে অথবা আল্লাহকে গালি পাড়ুক।

অথবা বলুক “জম্মই আমার আজম্ম পাপ”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.