| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওমা ! রাঙা ওগুলো কি ?
ও যে তপ্ত রক্ত!
কার জীবনের তপ্ত খুনে
পিচ ঢালা পথ সিক্ত ?
স্বাধীনতা এনেছিলো
বাপ দাদারা
বইয়ে দিয়ে রক্ত ধারা
করেছিলো দেশ মুক্ত।
তবু কেন আজ,
খুন রাঙা রাজ পথ
করে ওঠে হাহাকার ?
খুনের নেশায়
ওরা কেন মত্ত?
স্বাধীনতা পেয়েছে
মাতৃভূমি তবুও
কেন আদমের বুক থেকে ঝরে
দর দরিয়ে রক্ত?
হায়েনারা আছে বসে
কালো থাবা নিয়ে,
দেশ প্রেমিকের খুন ঝরাতে
ওরা দারুন পোক্ত।
স্বাধীনতা স্বাধীনতা
গলাবাজী করে তারা
লহু ঝরানোর মন্ত্র
করেছে সব রপ্ত।
রক্ত আরো চাও কি ?
লাগে যদি নাও শির
করিলে ঋণ হইবে শোধিতে
আসিতেছে সেই ওয়াক্ত। 
২|
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
কাজল ভোমরা বলেছেন: ধন্যবাদ। প্রথম পাওয়া হিসেবে আপনার কথা মনে থাকবে। শুভ কামনা।
৩|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম। বেশি বেশি লিখুন। অপর ব্লগারদের লেখা পড়ুন। গঠনমূলক মন্তব্য দিন।
ভালো থাকুন।।।
৪|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
হ্যাপি ব্লগিং।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
নজসু বলেছেন: ব্লগে স্বাগতম।
আগুন কবিতা ভালো হয়েছে।