| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
' বেড়াই বাংলাদেশ'-ফেইসবুক এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আমণ্ত্রণ জানালেন হাতিরঝিল পরিচ্ছন্নতা অভিযানের , আমাদের ও এই শুক্রবার যাবার পরিকল্পনা ছিল-উদ্দেশ্য বেড়ানো । গোটা পরিবার চলে গেলাম-রথ দেখা কলা বেচা দুটোই হবে । কিন্তু গিয়ে আয়োজক ভাইয়াদের উদ্যেগে হাতে গ্লাব্স -বড় পলিথিন নিয়ে নেমে পড়লো সদস্য সবাই ময়লা পরিস্কারে । প্রথমে একটু কেমন লাগলে ও কিছুক্ষণের মধ্যেই পুরোদমে লেগে গেলাম আবর্জনা পরিস্কারে - কী যে ভাল লাগছিল ! জীবনে প্রথম স্বেচ্ছায় কোন কাজে এত মজা পেলাম । চারপাশে অজস্র কাগজ , পলিথিন পড়ে আছে , এখনো মানুষ ফেলছে -কারো কোন ভাবাবেগ নেই । আমাদের দেখে অনেকে অনেক মন্তব্য ছুড়ে দিচ্ছে -আবার কেউ কেউ অবাক হয়ে দেখে বাহ্ববা দিচ্ছে । কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে একটু সচেতন করা যে চাইলে আমরাই আমাদের চারপাশ - পরিবেশ সুন্দর রাখতে পারি । প্রত্যেকেই যদি নিজের ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি তাতেই হয় ।নিজে সচেতন হোন , নিজের পরিবেশকে নিজেই সুন্দর রাখুন- বেড়াতে আসা মানুষের প্রতি এই ম্যাসেজ ছিল প্রতিটি
পরিবেশ যোদ্ধার । কিছু কিছু মানুষ এখনো মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে চায় -স্বেচ্ছায় , কোন কিছু পাওয়ার চিন্তা না করেই। তাইতো অজস্র না পাওয়ার মাঝে ও আমরা আশাবাদী - দেখিস !
একদিন আমরাও.................।। সালাম "বেড়াই বাংলাদেশ "
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
কানিজ বলেছেন: ধন্যবাদ।
২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
চারশবিশ বলেছেন: খুবই ভাল উদ্যোগ
ঘুড়ে এলাম হাতিরঝিল থেকে (ছবি ব্লগ)
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
কানিজ বলেছেন: আমরা সচেতন হলে এ সুন্দর সৃষ্টিটাকে সুন্দর রাখতে পারবো।
৩|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
শেরজা তপন বলেছেন: অভিভুত হলাম জেনে -আন্তরিক ধন্যবাদ সবাইকে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
কানিজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
শার্লক বলেছেন: তারা কয়দিন করবে এই কাজ? আর্বজনা পরিষ্কার করার জন্য সিটি কর্রপোরেশনের বেতনভুক্ত কর্মী আছে তারা কি করে? আর সাধারণ মানুষের কথা কি বলবো লাথি দিলেও এদের লজ্জা হবে না। ঐখানে সাইন বোর্ড টাঙ্গানো উচিত যে এখানে ময়লা-আর্বজনা ফেলবে তাকে লাথি মেরে ঝিলে ফালায় দেওয়া হবে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
কানিজ বলেছেন: আমরা সচেতন হয়ে যদি সহযোগিতা করি তাহলে সিটি কর্পোরেশনের জন্য কাজটা সহজ হয়ে যায়।
৫|
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
হেডস্যার বলেছেন:
অংশগ্রহন করতে চাইয়া ও পারলাম না
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কানিজ বলেছেন: মনের ভেতর পরিবর্তনটা শুরু হয়ে থাকলে নিশ্চয়ই একদিন অংশগ্রহণ করবেন।
৬|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
ফ্যাট পান্ডা বলেছেন: খুব ভালো উদ্যোগ।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
কানিজ বলেছেন: ধন্যবাদ।
৭|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
কিংবদন্তী হাসিব বলেছেন: ভাল লাগল ভাইজান। খুব ভাল লাগলো। ধইন্যা
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
কানিজ বলেছেন: আপনাকেও ধইন্যা।
৮|
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
অর্ফিয়াস বলেছেন: সুন্দর ব্লগটা আগে খেয়াল করলাম না? থ্যাংক আপু আপনাকে।
৯|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
কানিজ বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম .............
একটু একটু লিখার চেষ্টা করি । সুন্দর বললে ভলো লিখতে ইচ্ছা করে..........।
ধন্যবাদ আপনাকেও । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
দায়িত্ববান নাগরিক বলেছেন: নিজে সচেতন হোন , নিজের পরিবেশকে নিজেই সুন্দর রাখু। গ্রেট!
স্যালুট "বেড়াই বাংলাদেশ "।