নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামাল আহমেদ পাশা

কামাল আহমেদ পাশা › বিস্তারিত পোস্টঃ

সংঘটিত ঘটনা কিয়ামতের আলামত অথবা গযব: এসব কথা দিয়ে কি নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৯

অপ্রিয় এবং দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে একটি বিষয় বেশ প্রচলিত যে, কোনো কিছু হলেই সেটিকে কিয়ামতের আলামত অথবা গযব বলে প্রচার করা হচ্ছে।
মানলাম যে, সেসব ঘটনা কুরআন এবং সহীহ হাদীসের আলোকে কিয়ামতের আলামত অথবা গযব হতে পারে। কিন্তু তাই বলে নিজেদের দায়িত্ব পালন এড়িয়ে সকল ঘটনাকে কিয়ামতের আলামত অথবা গযব বলে চালিয়ে দিয়ে কি আল্লাহ তায়ালার কাছে পার পাওয়া যাবে?
আমরা নিজেরা ইসলাম মানতে চাই না, সন্তানকে ইসলাম শিক্ষা দিই না, মানুষের হক পালন করি না, খাদ্যে ভেজাল দিচ্ছি, সুদ-ঘুষের সাথে জড়িত ইত্যাদি হাজারো অপকর্মে লিপ্ত। আর এসব দোষ ঢাকতে আমাদের সহজ যুক্তি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে বলেছেন, তাই এসব কিয়ামতের আলামত। আর কিয়ামতের আগে এসব বেশি বেশি ছড়িয়ে পড়বে।
আর সহীহ হাদীসে তো বলা হয়েছে যে, মহামারী আসবে, বেশি বেশি ভূমিকম্প হবে ইত্যাদি ইত্যাদি।
তাই কোনো কিছু ঘটলেই আমরা শুধুমাত্র কিয়ামতের আলামত অথবা গযব বলে চালিয়ে দিচ্ছি। কিন্তু একটি বারও কি চিন্তা করছি যে, এসব দেখে আমাদের শিক্ষা নিতে হবে এবং নিজেরদেরকে সংশোধন করতে হবে?
বরং আমরা শিক্ষা না নিয়ে এবং সংশোধন না করে পুনরায় পাপে নিমজ্জিত হচ্ছি। এসব ঘটনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে এখন আর নিজের অন্তরে আল্লাহর ভয় তৈরি হচ্ছে না, বরং স্বাভাবিক ঘটনা হিসাবেই মেনে নিচ্ছি। এটির মূল কারণ আমাদের অন্তর কঠোর হয়ে গেছে। এজন্যই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ৭৪ নং আয়াতে ইহুদীদের উদাহরণ দিয়ে বলেছেন যে, "অতঃপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মত কিংবা তার চেয়েও শক্ত।"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৭

শেরজা তপন বলেছেন: কিছু মোমিন বান্দারা তাদের মোমিনত্ব হারিয়ে যাবার আশংকায় কি না কে জানে;
খুব শিঘ্রী কেয়ামতের সপ্ন দেখছে। তারা ভীষন খুশী এসব আলামত পেয়ে। এসবে তাদের টেনশন নাই। তাদের কথায় এসব তো হবেই; কোরানে বলেছে যে কেয়ামতের আলামত এরকম হবে।

ভাল কথা বলেছেন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫

নীল আকাশ বলেছেন: আগে নিজে ভাল হতে হবে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.