নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am Bangladeshi

সুরাইয়াখান

I am Bangladeshi

সুরাইয়াখান › বিস্তারিত পোস্টঃ

তুমি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

তুমি সূর্য আমি ঝলসে উঠা বিদ্যুতের চমক



তোমাতে আলোকিত চারপাশ



আমি রচি মৃত্যু ফাঁদ



তুমি বৃষ্টি আমি ঝড়



তোমার ঝড়ে পড়া স্বপ্নময়



আমি ভাঙ্গি অট্টালিকা প্রাসাদ



তুমি পদ্মার বহমান ধারা



আমি সাগরের নোনা জল



তোমার জলেতে মেটে তৃষ্ণা



আমি আমাতেই অবিচল



তুমি ঘাস আমি মেঠো পথ



তুমি সারথি আমি দ্বৈরথ



তুমি সুখ আমি সুখের উপমা



তুমি ভুলের মাশুল আমি তার ক্ষমা



তুমি জীবন আমি অন্তহীন চাওয়া পাওয়া



তুমি সুস্থির আমি অনাবিল বয়ে যাওয়া



তুমি লোকালয় আমি বনবাস



তুমি শান্ত নিবিড় আমি অশান্ত বারো মাস



তুমি রাত আমি রাতের কালিমা



তুমি স্বচ্ছ নীল আমি দূরের নীলিমা







তুমি নির্ঝর ঝরঝর ঝর্ণা ধারা



আমি অচেনা সূর পাগল পারা



তুমি যেন ঠিক পাশের মানুষটি



আর আমি হাঁটছি তোমার পাশে গুটিসুটি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর তো!!

ভাল লাগল কবিতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.