| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা জানালা।
আমি অতিশয় দূর্বল চিত্তের মানুষ

আজ ভেঙে দিলাম স্মৃতির প্রাচীর
যে প্রাচীর ঘিরিয়া তুমি ছিলে আমার
আর্তনাদের প্রথম প্রহর,
আজ খুলেও দিলাম হৃদয়ের সব ক'টা দ্বার
যার বক্ষ্যে লালিত সহস্র কালো রাত
অন্তরিক্ষে প্রবাহমান কষ্টের কহর।
মোর লাগি নাহি কেহ ভাবিবার আজ
অপেক্ষারত বিকেল কিংবা গুধুলী বেলায়
আজি সব শুন্য, বিদীর্ণ, বন্ধ চারিধার,
আম্রকানন কিংবা হিজলের তলে
বসুনাথ বাবুর ভাংগা চায়ের স্টলে
কত শত স্মৃতি আজ সবই মোক
মুখ থুবড়ে পড়ে থাকা শুধু হাহাকার!
আজ শৃংখলমুক্ত করলাম মায়ার খাঁচাটিও
দ্যাখো স্মৃতির পায়রা গুলো কি অপরূপ দূরাকাশে ভাসে
মেঘের মমতায় মিশে দ্যাখো সুনীল গগনতলে
দ্যাখো তারায় তারায় কি মুগ্ধতায় হাসে!
আজ হৃদয়ের সব ক'টা জানালা খোলেই দিলাম
বেদনার সব টুকু রঙ মিশিয়ে দিলাম
ঐ আলোর কণার মাঝে,
দ্যাখো আলোর কণাতে নীল কষ্ট গুলো আমার
কি টগবগিয়ে হাসে!
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৪৫
খোলা জানালা। বলেছেন: আপনার উপদেশ আমার জন্য যথেষ্ট উপকার বয়ে আনলো। আপনার গাইড়লাইন আমি মনে রেখেই পোষ্ট দিতে চেষতা করবো। আপনার জন্য রইলো অফুরন্ত শুভকামনা
২|
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫২
হাবিব বলেছেন: রবশি বেশি মন্তব্য করুন অন্যের পোস্টগুলোতে। ব্লগীয় মিথস্ক্রীয়ার ফলে আপনার নিকটি এডমিনের নজরে আসবে। ফলে আপনি নিরাপদ ব্লগার হবেন। আপনার লেখা তখনই প্রথম পাতায় আসবে। প্রথম পাতায় লেখা আসতে আমার লেগেছিল এক মাস। অনেকের একবছরেও আসে না। আবার অনেকের দুই তিন দিনেই আসে। আশা করছি দ্রুতই মডারেটর আপনাকে সেফ করে নিবেন। ভাল থাকুন।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১৬
খোলা জানালা। বলেছেন: অফুরন্ত শুভকামনা ্রইলো
৩|
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১২
খোলা জানালা। বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:১০
হাবিব বলেছেন:
আপনি লিখেন ভালো। কিন্তু দশ ঘন্টায় ০৬ টি পোস্ট দেয়া কি উচিত হলো? লেখার সার্থকতা থাকে পাঠকের পড়ার মাধ্যমে। আর যদি মনে করেন কে আমার লেখা পড়লো আর কে পড়লো না সেটা ধর্তব্য নয় তাহলে অবশ্য ভিন্ন কথা। আপনার পোস্ট প্রথম পাতায় না এলে লেখাগুলো অনেকেরই নজড়ে আসবে না।
আমি কিন্তু উপদেশ দেইনি। জাস্ট মতামত ব্যক্ত করলাম।
ব্লগে আপনার পথ চলা শুভ হোক। ওয়েলকাম টু সামু।