নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরি দেশ দেশান্তরে প্রভু যেখানেই ভিড়ি দেখি তোমার সৃষ্টির অপরুপ মহিমা।

খোলা জানালা।

আমি অতিশয় দূর্বল চিত্তের মানুষ

খোলা জানালা। › বিস্তারিত পোস্টঃ

সাম হোয়্যারইন ব্লগ একটি বিশ্বমানের প্লাটফর্ম

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫



আমি এক সময় ব্লগে বেশ জনপ্রিয় ছিলাম। আমার আইডি ছিলো নু্র এমডি চৌধুরী। হঠাৎ কি জানি কি হলো পাসওয়ার্ড দেই আসে না। সে সময় অনেক চেষ্টাও করেছিলাম সুফল আনতে পারিনি। তারপর চলে যাই গ্রুপে। সেখানে অনলাইন ম্যাগাজিনে লেখালেখি করি। বেশ বছর পর মনে আবার ইচ্ছা জাগলো প্রিয় ব্লগ সাম হোয়্যারইন ব্লগ এর কথা।

গতকাল চেষ্টা করে সফল হই। আমার কাছে সাম হোয়্যারইন ব্লগ প্লাটফর্মটি অত্যেন্ত ভালোলাগার একটি প্লাটফর্ম। এখানে কবি তার কাচা হাতটিকে ধিরেধিরে সাবলিল গতিতে পরিপক্ক করে তোলে। যেমন কবি তার মনের মাধুরী মিশিয়ে লিখিলেন। লেখাটি ব্লগে পোষ্টও করলেন আর সাথে সাথে লেখাটি নজর কাড়লো অসংখ্য দক্ষ্য ও যোগ্য ব্লগারদের। উনারা মন্তব্য করলেন। আর একেএকে পরিপক্ক ব্লগারদের মন্তব্য পেতে পেতে একসময় অনেক কিছু শেখা্র সুযোহ হয়ে যায় এবং এমনি ভাবেই একটি কাচা হাত দিনে দিনে পাকা হয়ে উঠে।

আর শুরুর দিকে সাম হোয়্যারইন ব্লগতো বিচার বিশ্লেষণ করেই আমাদের লেখাটিকে কনফার্ম করেন। তো আমার কথাটাই যদি বলি, আমি আমার লেখার দক্ষতা যতটুকু অর্জন করতে পেরেছি তার মুলে আমি মনে করি আমার প্রিয় প্ল্যাটফর্ম সাম হোয়্যারইন ব্লগ এর সান্নিধ্যে এসেই করতে পেরেছি।

আমি সব সময় আশা করি সাম হোয়্যারইন ব্লগ প্ল্যাটফর্মটি যেন তাদের এই প্রগতিশীল ধারাকে অব্যাহত রেখে সামাজিক উন্নয়নে গর্বিত ভুমিকা যুগ যুগ পালন করেন।

নুর এমডি চৌধুরী
মিরপুর-ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৪৪

হাবিব বলেছেন: আপনি দেখি পুরানা লোক। আপনাকে উপদেশ দিয়া বোকা বনে গেলাম

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৮

খোলা জানালা। বলেছেন: অফুরন্ত শুভকামনা রইলো! আপনার অসাধারণ সুন্দর মন্তব্যে আমি অনুপ্রাণিত !

২| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: সামুর জন্য ভালোবাসা।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯

খোলা জানালা। বলেছেন: সামুর জন্য সত্যিই ভালোবাসা

৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সামুতে নতন করে স্বাগতম।

আপনার পরিসংখ্যানে দেখলাম
পোস্ট করেছি: ৭টি
মন্তব্য করেছি: ২০টি
মন্তব্য পেয়েছি: ৭টি
ব্লগ লিখেছি: ১৬ ঘন্টা ৫১ মিনিট
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন


১৬ ঘন্টা ৫১ মিনিটে ৭টি পোস্ট!!
লিখে যান।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭

খোলা জানালা। বলেছেন: অফুরন্ত শুভকামনা রইলো! আপনার অসাধারণ সুন্দর মন্তব্যে আমি অনুপ্রাণিত !

৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: সামহোয়্যারইন ব্লগের ব্যাপারে আপনার ব্যাখ্যাটি চমৎকার । ভালো লাগলো লেখাটি পড়ে। আশা করি আপনার আরও লেখা পড়াব।

অনেক শুভকামনা রইল

- দেয়ালিকা বিপাশা

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬

খোলা জানালা। বলেছেন: ofuronto shuvo kamona roilo

৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: ফিরে আসায় আপনাকে স্বাগতম!

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

খোলা জানালা। বলেছেন: shuvo kamona roilo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.