নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোকিল ফারাবী

কোকিল ফারাবী › বিস্তারিত পোস্টঃ

আমার দুঃখি বাংলা মা

১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:০১

সাম্প্রতিক এক জন শিল্পি বাজারে এসেছে, যার গান নতুন উঠতি কিশোর দের মন জয় করেছে । সবাই কানে হেটফোন দিয়ে দেখি তার গান শোনে আর ঝোমে । তার নাম "ইও ইও হানি সিং" । যার অর্থ "মুধু মিয়া " (আমি অর্থ করে নিয়েছি হানি= মধু , সিং=মিয়া ) যদি তার নাম বাংলায় বলা হয় তবে এতো স্মার্টনেস আসে না । আর তার ফ্যান ও এতো হতো না, যদি নাম মধু মিয়া হতো । তার গানে কি আছে জানার জন্য তার একজন ভক্তের কাছে প্রশ্ন করে ছিলাম, কি আছে এ গানে ? তার ভক্তর জবাব রীতিমত বিস্ময় জনোক- এ গানে বিট আছে ! আমি জানতাম বিট ২ প্রকার- হার্ট বিট আর বিট লবন, (বাদাম খাওয়ার জন্য আমার খুব পছন্দ) । এখন আবার নতুন কোন বিট তৈরি হয়েছে কিনা সেই আশায় আমি তাকে জিঙ্গাসা করলাম কি রকম বিট ? সে বললো আপনি এসব বুঝবেন না...!! আমি বললাম বলো দেখি বুঝি কি না, সে প্রতিউত্তরে বললেন সেই রকম বিট । সেই রকম বিট কি জিনিস আমি তা বুঝিনা, তবে এটুকু বুঝি এই বিটেই আত্মা রাম খাঁচা ছারা হয় । মনের ভেতরে যে শান্ত, নিরব, অচিন পাখি থাকে সে হঠাত্‍ করেই লফিয়ে ওঠে । এই অচিন পাখিকে লাফানো, দৌড় করানো সহজ কর্ম না । এই কাজ কোন সহজ লোক পারে না । মনের কৌতুহল চাপা দিয়ে রাখতে পারলাম না, মধু মিয়ার গানের রহস্য ভেদ করার জন্য দেখলাম একদিন তার একটা গানের ভিডিও । দেখি গানে কোন সুর নাই তিনি কিছু একটা বোলছেন আর এক দল ছেলে মেয়ে ছোট ছোট জামা কাপোড় পরে খুব উত্তেজিত হয়ে নাচা নাচি করছে । এই অর্ধ নগ্ন নাচপেচ দেখে একটা ঘটোনা মনে পরে গেলো একদিন আমার চাচাতো ভাই টিভিতে ইংলিশ গান দেখছে । আর ভিডিও তে অর্ধ নগ্ন নাচ চলছে । হঠাত্‍ আমাদের এক দূর সম্পর্কের দাদী চেচিয়ে উঠলেন, আমি জিঙ্গাসা করলাম কি হয়েছে ? দাদী উত্তর দিলেন- এই বেডির কাপড় যেই কোন সময় খুইলা যাইবো, তোরা টিভি বন্ধ কর হারামজাদারা ! হানি সিং এর কাছে ফিরে আসা যাক। ধরি মধু মিয়া নামের একজন একটা বাংলা গান এরকম বিট মেরে গাইছে। সেই গান শুনে কিছু গাড়ি থেমে যাবে। গাড়ির জানালা খুলে কিছু ছেলে মেয়ে হাসতে হাসতে এ ওর, ও তার উপর গড়িয়ে পড়বে। বাংলা ভাষা এদের কাছে হাস্যকর। বাংলা ভাষায় গাওয়া গায়ক মধু মিয়াও হাস্যকর। আসলে হাস্যকর হলো আমাদের পছন্দ। না বুঝে ফাল পারা আমাদের স্বভাব। কেও জন্মগ্রহন করলেও আমরা ফাল পারি, কেও মরে গেলেও আমরা ফাল পারি। হানি সিং যদি বলে "ফাক ইউ" - আমরা বলি ইয়ো ম্যান। মধু মিয়া যদি বলে "তোরে ইয়া করি"- আমরা মধু মিয়ার দিকে চোখ বড় বড় করে তাকাবো। মধু মিয়া পরিচিত হবে বি গ্রেডের অশ্লীল গায়ক হিসেবে। হায় ভাষা। ভিন্ন দেশের অন্য তুমিই যেন আমাদের খুব প্রিয় হয়ে ওঠো। নিজ দেশের চেনা তুমি যেন অনেক অচেনা তুমিতে আমাদের আগ্রহ কম। আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে কতরকম পোকা মাকড় সাপ দেখে আনন্দ পাই। অথচ এক ফড়িং আমাদের পাশে পাশে বসে থাকে। আমরা কখনো তার নাম জানতে চাইনি। সব ফড়িং ঘাসফড়িং নয়। জলফড়িং রা বৃষ্টির খবর নিয়ে আসে। আমি দেখেছি, বড়ো সুন্দর সে খবর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.