নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টসখা

খুব সাধারন,ভালবাসি মা,মাটি আর প্রকৃতিকে।

কষ্টসখা › বিস্তারিত পোস্টঃ

মি মাহবুব হোসেন ও জৈনিক ব্লগার,এতোগুলো মানুষকে কষ্ট দিয়ে হিরো না সাজলেও পারতেন!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

যারা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছে তারা জানে গতকাল রাতে কি এক অদ্ভুত কষ্ট লেগেছে সবার,পরিবার পরিজনকে দুরে রেখে আমরা যারা এই ক্যাম্পাসে মানুষ হওয়ার স্বপ্ন বুনি তাদের কাছে এই প্রিয় ক্যাম্পাসটা যে কত ভালবাসার তা লিখে বোঝাতে পারব না।যখন শুনি কোন বড় ভাই বিদেশে স্কলারশীপ পাইছে বা বিসিএস এ টিকে গেছে তখন খুব ভালো লাগে আবার যখন শুনি দলীয় পা চাটা কোন কুকুরের দল নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে তখন আবার খুব ছোট মনে হয় নিজেকে।

কিন্তু কালকের ঘটনায় একটু অন্যরকম অনুভূতি হয়েছিলো,কেমন যেন ভারসাম্যহীন লাগছিলো নিজেকে কারন এরকম কুরূচির পরিচয় জাবির কোন ছাত্রী দিতে পারে আমার বিশ্বাস হচ্ছিলো না ।যাইহোক সকালের অপেক্ষায় ছিলাম,সকালে যার কাছেই জিজ্ঞেষ করি সবাই কেমন যেন অস্ব্তি বোধ করে কারন কেউতো আসল ঘটনা ঠিকভাবে জানে না। এরপর আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয় মি মাহবুব নিলজ্জেরমত যে স্টাটাস দিয়ে হিরো হয়েছেন আর বিশেষ একজন ব্লগার তা কপি পেষ্ট করে জাতিকে যে মহান সংবাদ দিয়েছেন বাস্তবতার সাথে তার মিল খুজে পাওয়া গেল না।

নিজেদেরকে হিরো বানানোর কাজতো খুব ভালোভাবে করলেন কিন্তু আমার সব বোনদের হ্যা যারা জাহাঙ্গীরনগরে পড়ে তারা ভালো হোক মন্দ হোক সবাই আমার বোন তাদেরকে যে বিনে কারনে গালাগালি শুনতে হলো তার দায়ভার কে নেবে? কোন একটা মেয়েকে অশ্লীল কথা বলার কারনে যে ঘটনার সূত্রপাত সেই ঘটনার মাধ্যমে হাজার হাজার নিরপরাধ মেয়েকে যে তার চেয়ে কুৎসিত ভাষায় গালাগালি করা হলো তার জন্য কে দায়ী মি মাহবুব ?

আর ব্লগের ঐ সমস্ত সুশীল ভাইদের বলছি যারা মেয়েদেরকে যা খুশি তাই বলেছেন একটা ঘটনার সত্যতা যাচাই না করে, তারা দয়া করে নিজের মা,বোন বা বউ এর কথা মনে করে বলুনতো আপনার মা,বোন বা বউকে যদি বিনা অন্যায়তে বেশ্যা বলা হয় তাহলে আপনার কেমন লাগব?এই জা্হাঙ্গিরনগরে যারা পড়ছে তারাওতো নিশ্চয় কারো বোন বা বৌ তো বিনা অন্যায়তে তাদের অপমান করা কি কোন ভদ্রঘরের সন্তানের কাজ?

অবাধ তথ্য প্রবাহ আপনাদের সীমাহীন স্বাধীনতা দিয়েছে,এখন আপনারা সত্য মিথ্যা যাচাই না করে সহজেই একটা কথা রটিয়ে দিতে পারেন ,রসিয়ে রসিয়ে কমেন্ট করতে পারেন কিন্তু এটা আপনাদের মনুষ্যত্ববোধ কেড়ে নিয়েছে তাইতো সহজেই দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আজে বাজে ঢোল পিটাতে পারেন,সেখানকার মেয়েদেরকে যা খুশি তাই বলত পারেন রূচিতে বাধে না।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় থাকতে বার বার কেন জাবির বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ আসে? নাকি বলবেন জাবি বাংলাদেশের সেরা(!) তাই।
অবস্থা ভয়াবহ না হলে বিশ্ববিদ্যালয়ের গেইটে র‍্যাগিং এর বিরুদ্ধে ব্যানার লাগানোর কথা না।
কেউ যদি সত্যিই র‍্যাগিং এর শিকার হয় তাহলে সেটা কিভাবে প্রমাণ করবে?
অভিযোগ করলে তো স্বাভাবিক ভাবেই অস্বীকার করবে? আর সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ করলে বাকি চার বছর কিভাবে কাটবে সেটা তো সবাই বুঝে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

কষ্টসখা বলেছেন: কোন বিশ্ববিদ্যালয় নোংরামিমুক্ত আমাকে দেখাতে পারবেন?
জাবি শ্রেষ্ঠ আমি কখনই বলছি না
সবকিছু নেগেটিভ ভাবে নেওয়া উচিত না
বিষয়টা প্রক্টরের কাছে না বলে লতায় পাতায় গজানো কোন ভাইয়ের কাছে স্বীকার করা বড়ই বুদ্ধিমানের কাজ,তাইনা!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ক্ষণিক বলেছেন: স্বপনবাজ, এটাও কি আবার কোন উড়ো ইনবক্স থেকে পাওয়া?

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

স্বপনবাজ বলেছেন: লিঙ্ক দিয়েছি , দেখেন , আমি ও লেখকের সাথে একমত ! খুব করে চাই উনি যা বলেছেন তাই যেন সত্য হয় ! @ক্ষণিক

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

কষ্টসখা বলেছেন: ভাই আপনার আগের কমেন্টি অশ্লীল হওয়ায় মুছতে বাধ্য হয়েছি।তবে এ ধরনের বিহেভ আমার ৩ বছরে কারো সাথে ঘটেছে বলে শুনি নাই

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

কষ্টসখা বলেছেন: আপনি ফেসবুকের যে পেজটার কথা বলেছেন ওটা সম্ভবত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু পোলাপান চালায়,ওরা তো সুযোগ পেলে ঝাল ঝাড়বেই এটাতো সবার জানা

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

۞ বলেছেন: জাবিতে ভয়াবহ মাত্রার RAG হয়েছে আগে এটা ঐতিহাসিক সত্য। এখনো সেটা চলমান থাকাটা অস্বাভাবিক কিছু নয়। RAG একটা ক্রনিক রোগের মতো যেটা সহজে শেষ হয় না।

মানিকের মতো ধর্ষনে সেঞ্চুরী করা (জাবিরই ১০০টা মেয়েকে ধর্ষন করেছে সে) ছাত্র যেখানে এক সময় পড়েছে সেখানে তার ছিটেফোটা কিছু এখনো থেকে যেতেই পারে। এটা নিয়ে জাবির ছাত্রদের মনে কষ্ট নেওয়ার কোন কারন নেই। কারন এটাই বাস্তবতা।

বরঞ্চ RAG এর কোন ঘটনাকে আড়াল করতে যদি জাবির গুটিকয় ছাত্র দলবেধে অনলাইন একটিভিটি শুরু করে তাহলে বুঝতে হয় এরাই সেই মানিকের উত্তরসূরী.....

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

কষ্টসখা বলেছেন: অবাধ তথ্য প্রবাহ আপনাদের সীমাহীন স্বাধীনতা দিয়েছে,এখন আপনারা সত্য মিথ্যা যাচাই না করে সহজেই একটা কথা রটিয়ে দিতে পারেন ,রসিয়ে রসিয়ে কমেন্ট করতে পারেন কিন্তু এটা আপনাদের মনুষ্যত্ববোধ কেড়ে নিয়েছে তাইতো সহজেই দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আজে বাজে ঢোল পিটাতে পারেন

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

শয়ন কুমার বলেছেন: র‍্যাগের নামে যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব অকথ্য নির্মম আচরন করে, তারা আসলে বেশ্যার সন্তান ।আর বেশ্যার সন্তানদের আচরনে মনে কষ্ট লাগানো উচিৎ না ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

কষ্টসখা বলেছেন: র‍্যাগ অবশ্যই খারাপ তাই বলে যে র‍্যাগ দেয় তার মা খারাপ এটা বলা ঠিক না

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

শিব্বির আহমেদ বলেছেন: কিছু না বলে লিঙ্ক দিয়ে গেলাম--- "লিঙ্ক "

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

রাজ্‌জাক বলেছেন: JB is like a hell for women.
Maximum students' character is nasty.

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

কষ্টসখা বলেছেন: অবাধ তথ্য প্রবাহ আপনাদের সীমাহীন স্বাধীনতা দিয়েছে,এখন আপনারা সত্য মিথ্যা যাচাই না করে সহজেই একটা কথা রটিয়ে দিতে পারেন ,রসিয়ে রসিয়ে কমেন্ট করতে পারেন কিন্তু এটা আপনাদের মনুষ্যত্ববোধ কেড়ে নিয়েছে তাইতো সহজেই দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আজে বাজে ঢোল পিটাতে পারেন,সেখানকার মেয়েদেরকে যা খুশি তাই বলত পারেন রূচিতে বাধে না।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

ঝটিকা বলেছেন: এই পোষ্ট আর কিছু মন্তব্য দেখে খুবই বিরক্ত হলাম। আপনার ক্যাম্পাস, আপনার অনেক আবেগ থাকবে সেটা ঠিক। তাই বলে ধোয়া তুলসি পাতা প্রমান করে কি লাভ? রেগ জাহাঙ্গির নগরে অনেক আগে থেকেই ছিল, যে কোন সময় তা মাত্রা ছাড়িয়ে যেতেই পারে। মাত্রা ছাড়ালে তা কোন পর্যায়ে যায় তা আমি জানি। আর বুঝলাম না, যে রেগ দিছে সে কোন দুঃখে আপনার কাছে স্বিকার করতে যাবে? যত্তসব X( X((

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

কষ্টসখা বলেছেন: আপু,বিষয়টা প্রক্টরের কাছে না বলে লতায় পাতায় গজানো কোন ভাইয়ের কাছে স্বীকার করা বড়ই বুদ্ধিমানের কাজ,তাইনা!

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

আলো চাই বলেছেন: নষ্ট ছেলে বলেছেন :সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ করলে বাকি চার বছর কিভাবে কাটবে সেটা তো সবাই বুঝে।

নষ্ট ছেলে@ আপনার এ ধারণা সত্যি নয়। এখন জাবি পরিস্থিতি খুব ই ভালো। একটি ভূয়া খবর কে এত বড় করে প্রচার বা বিদ্বেষ করা ঠিক না।

ঝটিকা@ যা দেখেননি বা জানেনা, শোনা কথায় আপনি কাউকে দোষী করতে পারেননা।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

েনহ।ল বলেছেন: জাহাঙ্গীর নগর ভার্সিটি তে ভয়াবহ রেগিং হয় এইটা বাংলাদেশ এর সব বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রি জানে ।। এই ঘটনা সত্য মিথ্যা যাই হোক জাহাঙ্গীর নগর এর বড় ভাই বা বোন দের মানসিকতা পরিবর্তন বাঞ্ছনীয় ।।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: র‍্যাগিং কিছু হয়তো হইছে। কিন্তু তার চাইতে বেশী হইছে মনেহয় এই সুযোগে সেই তথাকথিত কাজিনের হিরো সাজার চেষ্টা।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

স্বপনবাজ বলেছেন: মুছেচেন ভালো কথা , তবে অশ্লীল বলা টা মেনে নিতে পারছিনা ! ওখানে অশ্লীল কোন কথা ছিলনা , খালি একটা সোর্সের কথা ই বলেছি ! মুছে আপনি কি প্রমাণ করলেন আপনি ভালো জানেন !

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

কষ্টসখা বলেছেন: আপনি য ঘটনার কথা বলেছেন তা কি অশ্লীল নয়?নিজকে প্রশ্ন করূন

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

স্বাধীকার বলেছেন:
জাবিতে শিবিরকে বৈধতা দিলেই এসব থাকবেনা-এমন একটা প্রচারণা আড়ালে চলছে। যেকোনো মূল্যে ছাত্রশিবির জাবি ক্যাম্পাস দখল করতে চায়। দুই বার ঘুমন্ত অবস্থায় দখল করতে পারলেও সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে পালিয়ে গিয়েছে।
বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস যেখানে মৌলবাদী রাজনীতিমুক্ত, চিরতরে নিষিদ্ধ। ছাত্রশিবিরের অন্যতম টার্গেট হলো জাবি ক্যাম্পাস দখল করা। এখন আড়াল থেকে জাবিকে কলংকিত করে সেখানে মওদুধীবাদী কিতাব কায়েম না করতে হবে, পবিত্র করার তাগিদে নিজেরা ক্যাম্পাসে ঢুকার বৈধতা আনার ধান্ধায় এসর পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে। সাধারণদের বুঝানোর চেষ্টা করছে জাবি নষ্ট হয়ে গিয়েছে।

জাবির ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্রইউনিয়ন, ছাত্রফেডারেশন, জাবি থিয়েটার, ধ্বনি, সংকীর্তন যতদিন আছে-ততদিন কোনো মৌলবাদী পরিকল্পনাই বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। ক্যাম্পাসের পেছনের গ্রামে বিয়ে করেও সংসার পেতেও শিবির জাবি দখল করতে পারেনি। পারবেনা, যত মিথ্যাচারই করুক। মানিক ধর্ষক -তাকে ক্যাম্পাস ছাড়া করেছে সেদিনের নির্ভিক শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়প্রশাসন, সরকার সব মানিকের ফেবারে থাকার পরও আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, রাতে হলে ঘুমাতে পারিনি, ভিসির বাড়ীর গেইটে সারারাত অবরুদ করে রেখেছি। আমিতো বলবো বহু জঘন্য ছাত্রনেতা বহু ক্যাম্পাসে আছে মানিকের মতো-তারা তার উচ্ছেদ করতে পারেনি। কিন্তু জাবির শিক্ষার্থীরা সকল প্রতিকূলতার মধ্যেই মানিককে ক্যাম্পাস ছাড়া করেছে, ১৭জনের ছাত্রত্ব বাতিল করেছে, আজীবন বহিস্কার করতে বাধ্য করেছে।

জাবি সম্পর্কে মন্তব্যকারী সচেতন ব্লগারদের বলবো-শিবিরীয় প্রচারণায় আবেষিত হয়ে জাবিকে গালি দিয়ে নিজের অতীত ক্ষোভ মেটাতে পারবেন, কিন্তু সমস্যার সমাধান হবেনা। বিশ্ববিদ্যালয়ে যেকোনো অপশক্তির বিচরণ অসম্ভব কিছু নয়, র‌্যাগিং হয়নি কখনো-সেটাও নয়। কিন্তু আমাদের সহযোগিতা করবেন আন্তরিকভাবে, ঘৃণা করে নয়। যাতে আমরা এর প্রতিকার করতে পারি।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

আতিক উলল্যাহ বলেছেন: মাহবুব মিয়া একটা মাইয়ারে বাচাইতে চাইছিলো ,সেইটা তার দোষ ?
ভোদাই কুনহান্কার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

কষ্টসখা বলেছেন: জা্হাঙ্গিরনগরে যারা পড়ছে তারাওতো নিশ্চয় কারো বোন বা বৌ তো বিনা অন্যায়তে তাদের অপমান করা কি কোন ভদ্রঘরের সন্তানের কাজ?

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

কষ্টসখা বলেছেন: @স্বাধীকার,ঠিক বলেছেন,ফেসবুকের শিবির নিয়ন্ত্রিত পেজগুলোতেই কুৎসাটি শেয়ার করা হয়েছে।আমারতো মনে হয় পুরো ঘটনাটা পরিকল্পিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.