নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টসখা

খুব সাধারন,ভালবাসি মা,মাটি আর প্রকৃতিকে।

কষ্টসখা › বিস্তারিত পোস্টঃ

তথ্য সন্ত্রাস: আইনের যথাযত প্রয়োগ প্রয়োজন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

ফেসবুক ,ব্লগসহ নানাবিধ সামাজিক মিডিয়া আমাদেরকে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ করে দিয়েছে।আর এই সুযোগের অসৎ ব্যবহার করছে কিছু শিক্ষিত কুলাঙ্গার। ব্লগ বা ফেসবুকে সাধারনত সমাজের শিক্ষিত শ্রেনীর মানুষই সবচেয়ে বেশী,কিন্তু গুটিকয়েক সনদপত্র থাকলেই যে নিজেকে সচেতন দাবি করা যায় না তার সবচেয়ে বড় উদাহরন সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ের নামে মিথ্যা অপপ্রচার।কয়েকজন অবিবেচক ব্লগার আর কিছু ফেসবুক পেজের রূচিহীন এডমিনদের কল্যানে একটা অসত্য বানোয়াট সংবাদ পরিবেশিত হয় ইন্টারনেট জগতে।কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা যাচাই বাছাই না করে একের পর এক অপমানজনক কমেন্ট পড়তে থাকে জাবির নামে। স্বাধীনতার পরের সময়ে নারী নিপিড়ন,সন্ত্রাস,অসাধু পলিটিক্স ইত্যাদি অন্যায় অনাচারে বিরূদ্ধে আন্দোলনে অগ্রগামী থাকা এই বিশ্ববিদ্যালয়ের নামে অহেতুক কুৎসা রটনা করে ব্লগার,ফেসবুক পেজের এডমিন রূপী কিছু কুচক্রী ছোটলোক।আর তাতে ধুমায়া অরূচিশীল কমেন্ট করতে থাকে অসচেতন কিছু মানুষ যাদের জাহাঙ্গীরনগর সন্মন্ধে ন্যুনতম ধারনা নাই।যদিও জাবির সাবেক ও বতমান ছাত্রছাত্রী আর কিছু শুভাঙ্খাকীর কল্যানে মানুষ বুঝতে পারে ঘটনাটা কিছু মাথামোটার জনপ্রিয়তা লাভের কৌশল ছাড়া আর কিছুই নয় কিন্তু এভাবে যদি অপপ্রচার চলতে থাকে তাহলে যেকেউ মিসগাইডেড হতে পারে আর তাতে ক্ষতি হতে পারে সম্ভাবনাময় ভবিষ্যতের।

শুধু জাহাঙ্গীরনগর না,বিভিন্ন সময়ে ইসলাম ও মহানবী(সঃ)এর নামে অপপ্রচার, ২০১১ বিশ্বকাপের সময়ে সাকিব-মাশরাফির দ্বন্ধের নামে যাতা প্রচার করে ক্রিকেটারদের মানষিকভাবে ক্ষতিগ্রস্হ করা,ভারত বা পাকিস্তানের দালালী করতে গিয়ে প্রিয় দেশকে অপমান করাসহ নানাবিধ অন্যায় করছে এই মানষিক বিকারগ্রস্থ কুচক্রী তথ্য সন্ত্রাসীরা।

তাই আমার মনে হয় এই তথ্যসন্ত্রাসীদেরকে এখনই আইনের আওতায় আনা উচিত ।নতুবা এদের যেভাবে পাঙ্খা গজাচ্ছে তাতে ভবিষ্যতে এরা দেশকে বিক্রি করে দিবে সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায়।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সাইমুম পাব্‌না বলেছেন: Take necessary action everybody. reduce information terrorism.

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

কষ্টসখা বলেছেন: ধন্যবাদ ভাই।আমরা সবাই সচেতন হলে ওদের প্রতিরোধ করা সম্ভব।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

বোকামন বলেছেন: ++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

কষ্টসখা বলেছেন: এতো পিলাছ দিয়ে কি করমু! ধন্যবাদ,আমাদের সচেতনতাই পারে ওদের রূখতে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

রোলেন বলেছেন: ঠিক

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

কষ্টসখা বলেছেন: ঠিক তয় আমাগের সবাইরে সচেতন হতে হবে

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

কিছুই পারিনা বলেছেন: তথ্য সন্ত্রাসসহ সকল প্রকার সন্ত্রাস বন্ধ হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

কষ্টসখা বলেছেন: ১০০ ভাগ সহমত।তয় আপনারে পারতে হইবো,কিছুই পারিনা বললে হবে না

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

স্বাধীকার বলেছেন:
অনলাইন হিরো হতে গিয়ে-

আজ যারা মিথ্যার আশ্রয় নিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে নারীর দিকে, কাল এই মিথ্যুক গুজবকারীরা জিহ্বা বের দিবে নারীর প্রতি। কারণ নারীর নামে গুজব রটানোটা খুব সহজ-আমাদের মতো পশ্চাদপদ সমাজে। কল্যানের চাইতে এই মতলবীরা সব সময় নারীর জন্য বয়ে এনেছে অসন্মান আর অকল্যাণ।

এই অনলাইন গুজব রটনাকারীদের উদ্দেশ্য ও হাত বাড়ানোর দিকে খেয়াল রেখে জিহ্বার গতিবিধি সম্পর্কে ধারণা রাখতে সচেতন ব্লগারদের অনুরোধ জানাই।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

রেজোওয়ানা বলেছেন: মূল বিষয় হলো জাশিদের পরম গুরু গোলাম আযমের পুত্রকে জাবির ছাত্ররা ১৯৭২ গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, জামাত শিবির কোনদিনই জাবির ধারে কাছে ঘেষতে পারে নাই! সেই ক্ষোভ এখন তারা ঝাড়ে অনলাইনে, তারা মানুষকে ইমোশনাল ব্ল্যাক মেইল করে, মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করে। আমার দীর্ঘদিনের ব্লগিং জীবনে দেখেছি প্রতি বছরই ভর্তি পরীক্ষার এবং ক্লাস শুরুর আগে তারা এই ধরনের কাজ করে! ভাবখানা এমন জাবি অপবিত্র হয়ে গিয়েছে, সেখানে মওদুধী কিতাব বাস্তবায়ন না করা পর্যন্ত পবিত্র করা যাচ্ছেনা। এই সুযোগে অনেককেই চেনা যাবে, এদেরকে চিনে রাখুন! দেখবেন গুটিকয়েক নিকই সব জায়গায় গিয়ে আদাজল খেয়ে উঠে পরে লেগে আছে, এদের আগের কর্মকান্ড পর্যবেক্ষন করেলই মোটামুটি সব পরিস্কার হয়ে যাবে!
তবে আমরাও কিন্তু আছি অনলাইনে এটা আপনারা মনে রাইখেন।
এবং আরও আশার কথা এখন ইন্টারনেট ব্যাবহারে সুনির্দষ্ট আইন আছে, কারো কোন উদ্দেশ্য মূলক মন্তব্যে, কথায় কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা রাস্ট্র অফেন্ডেড মনে করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা আইনগ্রন্থে অন্তর্ভূক্ত করা হয়েছে।

৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৩

মেঘলা মানুষ বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য করছি, দেখেই মুছে দেবেন।
আপনি একটা প্রশ্ন করেছিলেন, দেরি হল অনেক তবুও উত্তর দিয়েছি।
দেখে নিন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.