নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টসখা

খুব সাধারন,ভালবাসি মা,মাটি আর প্রকৃতিকে।

কষ্টসখা › বিস্তারিত পোস্টঃ

যাদের কঠিন হাত আর ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা শক্ত পায়ের বদৌলতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,আজ তাদের হাত পা নেই বলে কি আমরা তাদের ছুড়ে ফেলে দেব?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

সাভার ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আজ পুরো বাংলাদেশ,অনেকেই অনেক ভাবে সাহায্য করছেন নিহতের পরিবার বা আহতদেরকে যা বাঙালীর স্বভাবজাত বৈশিষ্ঠ।কিন্তু এগুলো নিশ্চয় কোন স্থায়ী সমাধান না। আজকে যে মানুষটি আজীবন পঙ্গুত্বকে বরন করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে,সে শুধু একজন মানুষ না সে হয়ত কারো মা বা কোন বয়সের ভারে নুয়ে পড়া কোন মা বাবার কর্মক্ষম সন্তান, যে বাপ মাকে জীবন ধারনের খরচ পাঠাত,সন্তানের পড়ালেখার খরচ যোগাত । আজকে তার এই অকাল পঙ্গুত্ব তাই শুধু তার একার কষ্ট না বরং হাজার হাজার পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের বহিপ্রকাশ।

আজকে হয়তো বিভিন্ন যায়গা থেকে সাহায্য আসছে, কিন্তু ৬ মাস বা ১ বছর পরে কি হবে আমার এই জীবনযুদ্ধে লড়তে থাকা ভাইবোনদের যাদের আগে দুটো পা ছিল বা হাতছিলো তাই অনেক কষ্ট করে হলেও বৃদ্ধ মা বাবার মুখে খাবার তুলে দিতে পারত বা সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারত।কিন্তু এখনতো ওরা পঙ্গু এখন নিশ্চয় পোশাক কারখানায় কাজ করতে পারবে না ওঁরা কিম্বা রিকশা চালানো বা বাসাবাড়ির কাজের লোক ও হতে পারবে না,তাহলে কি হবে এই শ্রমজীবী মানুষ গুলোর?কিভাবে চলবে তাদের পরিবার?

তাই ব্লগের সবার প্রতি আহবান আসুন আমরা সবাই মিলে বিজেএমই বা সরকারের কাছে দাবি জানাই যেসকল ভাইবোন সাভার ট্রাজেডিতে আহত হয়েছেন তাদের সবাই কে স্থায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে,যাতে করে তাঁরা তাদের পরিবারকে আগে যেভাবে সাপর্ট দিত তা অব্যাহত রাখতে পারে।

যাদের কঠিন হাত আর ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা শক্ত পায়ের

বদৌলতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,আজ তাদের হাত পা নেই বলে কি আমরা তাদের ছুড়ে ফেলে দেব? ওদের ঐ হাত পা বা জীবন বিসর্জনতো কোন বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য,সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য কিম্বা একটা সোনার বাংলাদেশ গড়ার জন্যইতো তা হলে তাঁরা অবহেলিত থাকবে কেন? আসুন ওদের কর্মসস্হান নিশ্চিত করতে বিজেএমই বা সরকারকে বাধ্য করি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

অদ্ভুত স্বপ্ন বলেছেন: সরকারী সাহায্যের উপর আমার ভরসা নেই। দেশের সাধারন মানুষেরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সেই সাহায্যটা যেন প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ঠিকঠাক মত পৌঁছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.