| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি হিসেবে আমরা কোনদিনই খুব একটা কৃতজ্ঞ জাতি নই।এর আগে কমনওয়েলথ গেমস এ সোনাজয়ী আসিফের হাত ভেঙে দিয়েছিল রাষ্ট্রের টাকায় পরিচালিত তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিবকে বিমানবন্দরে অপমান করে সরকারী লোকজন।আজকে আবার লাঞ্চিত হলো বিশ্বরেকড ধারী সোহাগ গাজীকে তাও আবার ঐ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই।আমার কথা রাষ্ট্রের টাকায় পালিত এই সরকারি বাহিনীতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা কি দেশের এই সুর্যসন্তানদের চেনে না?নাকি হাতে লাঠি বন্দুক থাকলে ধরাকে সরাজ্ঞান করার সেই ঔপনেবেশিক রীতি অক্ষরে অক্ষরে পালন করে প্রমান করতে আমরা বাঙালিরা এখনও সন্মানিলোককে সন্মান দিতে শিখিনি।
এই লেখার মাধ্যমে আমি সকলকে অনুরোধ করছি আসুন দুশ্টের দমন আর শিস্টের লালন এই প্রবাদের ব্যবহার যেনো সরকারের কাজে নিয়োজিত লোকদের মধ্য থেকেই শুরু হয় সে বিষয়ে সোচ্চার হই,
পরিশেষে রাস্ট্রের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের প্রতি অনুরোধ, দয়া করে আমাদের সুর্যসন্তানরা যারা গরীব, অভাগা,রাজনৈতিক হানাহানিতে প্রান ওষ্ঠাগত এই জাতিকে মাঝে মাঝেই লাল সবুজের পতাকা ওড়ানোর উপলক্ষ এনে দেয় তাদেরকে লাঞ্চিত করবেন না ।ওরা তো আমাদের মুখ উজ্জল করা সন্তান ওদের প্রতি কি একটু কোমল হওয়া যায় না?
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
কষ্টসখা বলেছেন: কিছু বলার নাই।!!!!!!!!!!!
২|
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
ভিটামিন সি বলেছেন: নিকষ বলেছেন: খামোশ! কোমলতা সব সোনার ছেলেদের জন্য, দেশের মুখ উজ্জল করা সন্তানদের জন্য চড় থাপ্পড়।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬
নিকষ বলেছেন: খামোশ! কোমলতা সব সোনার ছেলেদের জন্য, দেশের মুখ উজ্জল করা সন্তানদের জন্য চড় থাপ্পড়।