নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

প্রান্তিকদের জন্মভূমি-মাতৃভূমি-পিতৃভূমি নয় কেবল, বাংলাদেশ হোক উন্নত জীবিকাভূমি

২৭ শে মে, ২০০৮ রাত ১০:৫০

এ ভূমির আরো নাম আছে। মৃত্যুভূমি, গর্বভূমি, ঐতিহ্যভূমি, সবুজভূমি। কখনও মাতার, পিতার। কখনও জন্মের ঋণ শোধরাবার। ভ্রাতৃভূমি, ভগ্নিভূমি কখনও বা, কারো কারো। আবার বঙ্গভূমি, ভাটিভূমি, গ্রাম্যভূমিও স্থান করে নিতে পারে সাহিত্যভূমিতে। ভূমিকে অধিগ্রহণের সখ্যাত হতে থাকে আমাদের। একসময় এই জমিন নিজেদের নামে রেজিস্ট্রি করে নেই। এই বর্ণ, এই ধর্ম, এই ভাষার প্রতিনিধি হয়ে তামাটেভূমি, মুসলিমভূমি আর বাংলাভূমি বা দেশরূপে জাগ্রত হয়।



ঐতিহ্য পরম্পরায় আমি এই ভূমিকে উইল করে দিয়ে যাই; পুনরুদ্ধারে মরিয়া হয়ে উত্তরসূরীর মাঝে ইনজেক্ট করি আমার জন্মের ও মৃত্যুর ভূমিকে।



অসংখ্য অনুভূতির ভূমিকে আমি দেখছি আমার জীবিকা ভূমি হিসাবে। হাজারো ভ্রাতৃভূমি আর শত্রুভূমি এখানে সম্ভাবনা দেখে বাণিজ্য গড়ে তোলে, আর আমরা কেবল অন্যভূমির বন্ধু বা ভ্রাতৃপ্রতীম হয়ে বিরাজ করি। বেঁচে থাকার জন্য জীবিকা ব্যতীত অন্য সব উপাদান এখানেই আছে মাত্র - এ আমার জীবনভূমি। নিজের পিতৃ-মাতৃভূমি মনে করে মহানন্দে দেশ বিক্রি করে দেওয়া জন্মভূমি হটিয়ে এখন জনগণের উন্নত জীবিকাভূমি হতে হবে। এই ভূমি থেকে উঠে আসুক আমার উন্নত জীবিকা। জনগণের অর্থ আর সম্পত্তি বাপ-দাদার তাল্লুক মনে করে গ্রাসচ্ছেদন চলেছে এতকাল। এবার এই জন্মভূমিকে বেঁচে থাকার ভূমি হয়ে উঠতে হবে, স্রেফ অর্থনৈতিক নির্ভরতার ভূমি।

মন্তব্য ২ টি রেটিং +৩/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০০৮ রাত ১১:০৫

বোঘদাদি হেকিম বলেছেন: দান্দাবাতির গেলমানরে মাইনাস দিলাম

২| ২৭ শে মে, ২০০৮ রাত ১১:১৮

সবাক বলেছেন: আমিতো ভাবছিলাম এই ব্লগ খুবই উশৃঙ্খল। এখন দেখি গুরুত্বপূর্ণ বটে!!


অভিনন্দন গুছিয়ে লেখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.