| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর কূল ভাঙে;
মনে বাড়ে বেদনা...
জীবন নদীর তীরে
মনে হয়, সবই ছলনা।
ছলনাময় এ জীবনে
কার অপেক্ষার পানে;
চেয়ে আছি দূরে...
এ সংকটময় জীবনের ভীরে।
নদীর মত বহমান
জীবনের এ গতি;
জীবন প্রারম্ভে মনে হয়
আমিই শুধু স্তিতি।
মনে হয়, সবই আপন
ছেড়ে যাব না দূর;
কিন্তু, দূরে ঠেলে দিয়ে
পর করে সবাই মোর।
স্বার্থ ছাড়া কি সব মিছা!!
মানুষ মানুষের তরে।
এ বাক্য হয়ে যাবে
জীবন আঁধারের অঘোরে।
নদী ছুটে চলে, মনে রেখে
আপন মনের স্মৃতি,
মানুষ ছুটে চলে, সব রেখে
করে দিয়ে বিস্মৃতি ।
জীবন প্রান্তে, ভুলে
যাও একথা তুমি
মানুষের জন্য মানুষ, জানিও
হে আমার বেলাভূমি।।
©somewhere in net ltd.