নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি কমু

আলো অন্ধকারে যাই

মহাজাগতিক বন্দী

মহাজাগতিক বন্দী › বিস্তারিত পোস্টঃ

ওজননামা

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

দীর্ঘ প্রায় ৯ বছর পর মানুষ আবার আমাকে মোটা বলতেছে । জিনিসটা সুখের নাকি দুখের তা ঠিক বুঝতেছি না ।



শেষ ২০০৩ সালে রাহাত কবির আমাকে ভোঁটকা বলছিল । আমি তাকে ম্যাডাম কে বলে দিব বলে হুমকি দিছিলাম । এরপরে সে আর আমাকে বলে নাই , ঐ সময় আমার উচ্চতা ছিল ৫'২'' আর ওজন ৬৫ কেজি । কোমর ৩৮ । এরপর আসতে আসতে আমার ওজন কমা শুরু হইলো । আমি এতো চিকন হয়ে গেলাম যে আমার আতঙ্কিত বাবা আমাকে ডাক্তার এর কাছে নিয়ে গেলো । ডাক্তার কিছু না দেখেই বলল আমার কিছু হয় নাই । সময়কাল ২০০৭ , উচ্চতা ৫'৯'' ইঞ্চি ওজন ৫৬ কেজি ,কোমর ২৮ , জুতার মাপ বাটা সাইজ ৯ । তারপর ও আমার বাপের মনে শান্তি হয় না , তার মনে সন্দেহ অবশ্যই কিছু একটা হইছে , তার মন রক্ষা করতে গিয়া আমি খাদক হয়ে গেলাম (তথাকথিত ভজনরসিক) তাও ওজন বাড়ে না । দীর্ঘদিনের পারিবারিক ডাক্তার পরিবর্তন করে , চুপিচুপি আরেক ডাক্তার এর কাছে নিয়া গেলো , ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়া বলল আমার হার্টের ব্যারাম হইছে । বাসায় কান্নার রোল পড়িয়া গেলো , আমার যত্ন আত্তি প্রচুর পরিমাণে বাইড়া গেলো , আমার ছোট ভাই বড় বোন টিভি তে আমি যেই চ্যানেল দেখতে চাই সেইটাই দেখতে দেয় । অবশেষে আব্বু আমাকে হার্টের ডাক্তার এর কাছে নিয়া গেলো । ল্যাব এইড এ অধ্যাপক বরেন চক্রবর্তী (এই লোকের সাথে কথা বললে মানুষ অর্ধেক সুস্থ হয়ে যাবে বলে আমার ধারণা , একটা ডাক্তার আমাকে দুই দিনের পরিচয়ে তুই তোকারি শুরু করছিল "কিরে ব্যাটা কেমন আছিস?" :/ ) । তার রুমে ঢুকার সাথে সাথে আব্বুকে বলল হ্যা আপনার নাম বয়স ? দেখি শোন আপনার প্রেসার মাপবো । আব্বু বলল রোগী আমি না ও । চশমার ভিতর দিয়ে বরেন বাবু আমার দিকে তাকিয়ে বলল তাই নাকি ! ওর তো কিছু হয় নাই , ওকে এইখানে আনছেন কেন ? সন্দেহ বাতিক আব্বু বিশ্বাস করল না ! বরেন বাবু বললেন আচ্ছা ফিস যখন দিয়া ফেলছেন দেখি । দেইখা বলল কিছু হয় নাই । আব্বু বলল টেস্ট দিবেন না কোন ? ডাক্তার কে টেস্ট এর কথা বলা হইলে সে কি আর না করে । বরেন বাবুর হাসি একা ওকান হল । পরে ইকো কারডিয়াম করা হল । কিছু ধরা পড়লো না , আমার যত্ন আত্তি আশঙ্কাজনক ভাবে কমে গেলো , টিভি রুমে আমি আছি আমার ভাই বোনের চোখেই পড়লো না :( ডাক্তার বরেন এর উপর প্রচণ্ড মেজাজ খারাপ হইলো আরে ব্যাটা দুই দিনের মধ্যেই তোরে বলা লাগব কিছু হয় নাই >:( সময় নিবি না >:( তো এরপর ওজন বিষয় ঝিমায়া পড়লো , সময়কাল ২০০৯ ওজন ৬২ কেজি , উচ্চতা ৫'১১'' ,জুতার মাপ বাটা সাইজ ১০ ।



এরপর অনেক দিন গড়াইল কুয়েট এ পড়ার জন্য ঢাকা ছাড়লাম যখন । ২০১১ সাল উচ্চতা ৫'১১'', ওজন ৬৫ কেজি , জুতার মাপ বাটা সাইজ ১০ । খুলনায় থাকার ঠিক নাই , খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই । কোন কিছুর ঠিক নাই , এর মধ্যে হঠাৎ করেই আমার স্বাস্থ্যের উন্নতি হইতে থাকলো । আমি চলাফেরায় এইটা অনুভব করি না , শরীর ঝরঝরেই মনে হয় । তবে ওজন মাপার মেশিনে উঠলেই অবাক হই , কিরে ভাই সমস্যা কি । এখন ২০১৩ সাল উচ্চতা ৫'১১'' ওজন ৮২ কেজি । জুতার মাপঃ দোকানে গিয়ে পা দেখাইয়া বলি এই পায়ের জন্য কোন জুতা আছে আপনাদের দোকানে ।



কিছুদিন আগে আব্বুর সাথে প্যান্ট কিনতে গেছি দোকানী কইল কোমর কত ? আমি বললাম মাপেন । সে মাইপা বলল , এই ৩৬ কোমরের প্যান্ট বাইর করত । আমি আবার ও অবাক হইলাম । বাসায় আসার সময় আব্বু বলল কি ব্যাপার তুমি মোটা হয়ে যাচ্ছ কেন ? খেলাধুলা করো না ? আমি বললাম করি তো । আব্বু বলল, হুম এভাবে মোটা হওয়া তো খারাপ ! তোমাকে ডাক্তার এর কাছে নিয়ে যেতে হবে



:O :O :O

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

বুঝিনাই বলেছেন: আমারে এট্টু মোটা হওয়ার দাওয়াই দেন, আমারও মোটা হইতে মুঞ্চায় :-0 :-0

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

মহাজাগতিক বন্দী বলেছেন: আমি মোটা না , আমি হেলদি :@ :@ :@

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

এক্সপেরিয়া বলেছেন: ৫'-সাড়ে ৮'' ওজন ৯২ কেজি। কোমর ৪০''

আমি কি মোটা?

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

মহাজাগতিক বন্দী বলেছেন: :/ মন্তব্য নিষ্প্রয়োজন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.