নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিবরা০০৭

লিবরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নিয়ে আমার শরৎ.....

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

আজ প্রকৃতির সমস্ত আচঁল জুড়ে শুধুই শরতের স্নিগ্ধতা আর নান্দনিকতা । শারদ প্রভাতে মৃদুমন্দ বাতাসে কাশফুলের দোলনা হতে রাতের সুশ্রী চাঁদের মাধূর্য্যতা আর মুগ্ধতা সকলের দৃষ্টিতে যেন ভালোলাগা আর ভালোবাসার অপূর্ব সমন্বয় । দিনের বেলায় মাথার ওপরে অন্তহীন নীল আকাশের নীলিমার মাদকতা আর সাদা সাদা মেঘের ইতস্তত বিচরন যেন হৃদয়ের মাঝে মিশে থাকা অব্যক্ত, অস্ফুট ভালোবাসার নিদর্শন আর বহিঃপ্রকাশ । দিনের শেষে মায়াবী জোছনার আলোয় উদ্ভাসিত প্রকৃতি যেন হৃদয়ের মাঝে হৃদয়াঙ্গিক ভাবে মিশে থাকা প্রিয়জনকে প্রকাশে রত, আর সেই সাথে শেফালী কামিনীর সুমিষ্ট গন্ধ যেন প্রিয়ার উপস্থিতি আরও প্রখর করে তোলে ।



আর এ সবকিছু মিলিয়ে তোমার অনুপস্থিতিতে আমার পার্থিব জীবন নিঃসঙ্গ আর হাহাকার। শরতের স্নিগ্ধতা আর নান্দনিকতা আজ অর্পূন। তোমার স্পর্শ ছাড়া এ সবকিছুই অর্থহীন,যেন মিছে আয়োজন । তোমার ভালোবাসার নদীর উত্তাল ঢেউয়ের উন্মাদনায় আমি আজ দিশেহারা ।



আমার হৃদয়ে তোমার ক্ষনিকের উপস্থিতি,স্পর্শ যেন শরতের পূর্নাঙ্গ কালজয়ী স্নিগ্ধতা আর নান্দনিকতা। কেননা তুমি শরতের স্নিগ্ধ সকাল,নরম কোমল কাশফুল,অন্তহীন নীল আকাশ আর মনোমুগ্ধকর জোছনার মতই অনাবিল সুশ্রী, মায়াবী আর প্রাকৃতিক। আর তাই আমার জীবন পাথেয়ের প্রতিটি বাঁকে তোমাকে খুঁজে বেড়াই ............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.