নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিবরা০০৭

লিবরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন প্রজাপতি..................

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

শরতের এক শুভক্ষণে যখন প্রকৃতিতে,

সবে মাত্র বর্ষার ঘটেছে অবসান,

অবিরত বৃষ্টি বাদলের একঘেয়েমি হতে,

বিধ্বস্ত প্রকৃতি পেয়েছে যেন পরিত্রান,



খুব ভোরের দক্ষিণা মৃদুমন্দ বাতাস,

স্নিগ্ধ সকালে ঝড়ে পড়া শিউলী,

গাছে গাছে মুখরিত পাখিদের কূজন,

আর কাশফুলের সৌন্দর্য্যও যেন নয়নাভিরাম,



মাথার উপরে অন্তহীন নীল আকাশ,

একরাশ সাদা মেঘের সহসা বিচরন,

অন্তহীন নীলিমার মাদকতায় মুগ্ধ পাখিদের,

আকাশ পানে মুক্ত সুখে উড্ডয়ন,



সন্ধ্যায় শেফালী কামিনীর সুমিষ্ট গন্ধ,

যেন নেশা নেশার মত অনুভব,

নীরব রাতে পূর্নিমার মায়াবী আলোয়,

জোছনা স্নানে সহসা উদ্বুদ্ধ সবাই,



এমনই এক শরতের কালজয়ী দিনে,

তুমি এসেছ এই বর্নিল পৃথিবীতে,

হয়তো তাই শুভ্র শরতের নান্দনিকতা,

আর সৌন্দর্য্য যেন পেয়েছে পূর্ণতা.......................।



প্রজাপতি আজ শর‍ৎ যেমন পূর্ণতা পেয়ে আরও সৌন্দর্য্য মন্ডিত ,আরও নান্দনিক হতে পেরেছে, তেমনি কোন এক ঘাস ফড়িং এর জীবনে তোমার স্পর্শ,প্রেম,অসঙ্গায়িত ভালোবাসা তার জীবনকে সার্থক,অর্থবহ আর পরিপূর্ণ করেছে.......................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.