নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিবরা০০৭

লিবরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক খন্ড খাদ-সোনার আত্মকথা..................................।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

লোডশেডিংয়ের কল্যাণে আজ অনেকদিন পর মোমবাতির আলোয় একা বসে আছি অনেকক্ষণ ধরে । চারিদিকে যান্ত্রিক জীবনের কোলাহল নেই । মোমবাতির মৃদু আলোতে এক অদ্ভুদ পরিবেশের সৃষ্টি হয়েছে । আসলে এই অদ্ভুদ পরিবেশ ভালো লাগছে; না মন্দ লাগছে এটি বোঝার জন্য অনেকক্ষণ ধরে ভাবছি; কিন্তু কোন পাল্লাই যেন একে অন্যকে জয়ী হতে দিচ্ছে না । যাক আপাতত আমার অনুভূতি মিশ্র বলেই হয়তো ধরে নিচ্ছি ।



প্রাকৃতিক এই পরিবেশে নিজেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে, পৃথিবীর যান্ত্রিক জীবনকে অপরিচিত লাগছে; সময়ের নিষ্ঠুর চাকার কল্যাণে কখন যে আমরা যন্ত্রমানব হয়ে পড়ি তা ভেবে দেখারও প্রয়োজনীয়তা অনুভব করি না ।



মোমবাতির আলোর সৌন্দর্যে কেন যে এত মুগ্ধ হচ্ছি ভেবে পাইনা । এক পলকে অনেকক্ষণ চেয়ে থেকে সৌন্দর্য অবলোকন করার ফাঁকে হঠাৎ তোমার কথা মনে পড়লো । সত্যিই তো!!! তুমি আগুনের মত সুন্দর; আরও গভীর ভাবে ভাবলে তুমি আগুন আর আমি এক খন্ড খাদ-সোনা ।



সেই কবে এক খন্ড খাদ-সোনা কোন এক দক্ষ কারিগরের হাতে আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনাতে পরিনত হয়েছে; তা হয়তো নতুন রুপে নিজেকে ফিরে পাওয়া সোনাটি ভেবেই দেখেনি । এরপর তো তার শুধুই নিজের সৌন্দর্যে সুন্দরী কোন রমনীকে মুগ্ধ করার পালা । একবারও সে ভেবে দেখে না এই আগুন তার শক্তি বলে খাদ-সোনার খন্ডকে পুড়িয়ে পুড়িয়ে নতুন রুপ না দিলে তার জীবন এত সাথর্ক হতো না ।



আমার এই খাদ-সোনার মত জীবন তোমার আগুন ঝরা সৌন্দর্য ‍আর শক্তির সান্নিধ্য না পেলে হয়তো কখনই সার্থক পর্যায়ে পৌছত না । তবুও আমি যেন ঠিক খাদ-সোনার মতই অকৃতজ্ঞ, আর তাই তোমার আগুনঝরা সৌন্দর্য আর শক্তির কথা আমার মনের কোন পরিত্যাক্ত পুরনো কূয়ায় ঢেকে রেখেছি....................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.