নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিবরা০০৭

লিবরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার কোজাগরী পূর্ণিমা..........................।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

আজ কোজাগরী পূর্ণিমা, শরতের এক অনবদ্য সৃষ্টি । অনেকদিনের ব্যবধানের পর সারাদিনের অবিশ্রান্ত কর্মব্যস্ততায় ডুবে থাকা দু’জনের একটু আলাদা করে দু’জন দু’জনকে যেন একান্ত নিভৃতে পাওয়া; নিজেদের অব্যক্ত অনুভূতিগুলো পরস্পরকে জানানো; হয়তো ভাগাভাগি করা । সময়ের নিষ্ঠুর চাকার কল্যাণে আজকাল এ সুযোগ খুব বেশী হয়ে ওঠেনা ।



পূর্ণিমার মায়াবী আলোয় উদ্ভাসিত প্রকৃতি; কাছে দূরের গাছগুলো দক্ষিণের এই মৃদুমন্দ বাতাসের আহবানে কখনও স্পন্দিত হয়; কখনও বা তার অনুপস্হিতিতে নিরবতা পালন করে; যেন অভিমান করে বসে ।



সদা উদার ও উদাসীন আকাশকে আজ আরও বেশী স্বচ্ছ মনে হয়; হয়তো কোন শিল্পীর নিঁখুত কোন ক্যানভাস; কোন চিত্রকর্ম । যেখানে মুষ্টিমেয় ভিন্নধর্মী কিছু রংয়ের অপার সৌন্দর্য্যের মাদকতা । হয়তো শিল্পী তার আপন মনের মাধূরী মিশিয়ে আকাশের সদা বিরাজমান উদার ও উদাসীনতা প্রকাশ করেছেন ।



সৌন্দর্য্যের প্রতীক চাঁদ; ‍আজও তার ব্যতিক্রম হয়নি । হয়তো তাই সবচেয়ে আকর্ষনীয় হয়ে নিরবে প্রচার করে চলেছে তার সৌন্দর্য্য বার্তা । চাঁদের সাথে মিতালী গড়া আকাশ ভরা তারাও আজ উপস্হিত । এ যেন আকাশ, চাঁদ ও তারার অপূর্ব সমন্বয় ।



চারিদিকে কোলাহলমুক্ত নিরবতা, শান্ত স্নিগ্ধ পরিবেশ । ইতোমধ্যেই অনেকেই ঘুমের পথের যাত্রী । ভালোবাসার নদীটি আজ অনেক শান্ত; ঢেউয়ের মাদকতার মায়াবী জোয়ার বয়ে চলেছে হৃদয়ের সবটুকু স্হান জুড়ে । একান্ত গোপনে হৃদয়ের স্পন্দন গভীর হতে গভীরতর হয় ।



এই মায়াবী স্নিগ্ধ পরিবেশে তোমার যে মোহনীয় রূপ............কী যে অদ্ভুত !!! এই অদ্ভূত অনুভূতি প্রকাশ করার সামর্থ আমার নেই; জানা নেই যথার্থ ভাষাও । এই অপ্রকাশিত অনুভূতি আমাকে নাড়া দেয় যখন তখন ।



চিরচেনা আজন্ম বন্ধু তুমি; তারপরও তোমাকে আজ অনেক মায়াবী, রহস্যময়ী মনে হয় । আনমনে পলকহীন চোখে শুধুই তোমাকে দেখতে ইচ্ছে করে; তোমার কোমল হাত দু’টি ধরার ইচ্ছা ক্রমশ প্রবলতর হয় । হঠাৎ কিশোর কুমারের সেই গানটির কথা মনে পড়ে............................



‘‘এই তো হেথায় কুন্জ্ঞ ছায়ায় স্বপ্ন মধুর মোহে,

এই জীবনে যে ক’টি দিন পাবো,

তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবে দহে,

স্বপ্ন মধুর মোহে...............’’



মনের দৃশ্যপটে চিরচেনা সেই স্বপ্নকে আজ সত্যি বলে মনে হয় । হয়তো তাই আমার এই পৃথিবীতে আসার সার্থকতা অনুভব করি । নিজেকে অনেক অনেক সুখী মনে হয়................................................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.