নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিবরা০০৭

লিবরা০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার পথ চলা.................

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খুব ভোরে শিশির ভেঁজা ঘাসের উপর হাটছিলাম । পূর্ব আকাশে সূর্য তখনও তার স্হায়ী প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি । চারিদিকে শুভ্র কুয়াশার ইতস্তত সান্নিধ্য, যেন আকাশের একরাশ মেঘ ছুঁয়ে দেখার সুযোগ । গাছে গাছে সদ্য নীড় ছাড়া পাখিদের ডানা ঝাপটানো আর কলকাকলিতে মুখরিত হচ্ছিল চারিপাশের পরিবেশ । শিশির স্নাত প্রকৃতি যেন আরও সবুজ আরও মনোমুগ্ধকর । ইতোমধ্যে এক ঝাক পাখি ‍অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে । আর সবার অলক্ষ্যে ভোরের দক্ষিণা বাতাস প্রকৃতিতে শীতের আগমনী ঘোষণা করছে ।



আর ঠিক এমন সময়ে আমার মনের আকাশে ভালোবাসার ক্যানভাসে পৃথিবীর সব সুন্দর রূপ ও রংয়ের অপূর্ব সমন্বয়ে অমর শিল্পীর তুলিতে তোমার যে উজ্জল চিত্র ফুটে উঠলো, তা আমার হৃদয়ের মাঝে অবিরত হিম শিহরিত দোলার সৃষ্টি করে চলেছে ।



হয়তো তোমাকে ভালোবেসেছি অনেক উজাড় করে মনের অজান্তেই । আর তাই আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলোকে আজ আরও স্পষ্ট আরও উজ্জল বলে অনুভুত হয় । জীবন প্রক্রিয়ার সমস্ত ঘটনবলিতে তোমাকে পাই যখন তখন । কখনও খুব ভোরে সূর্যোদয়ের রক্তিমায়, কখনও গৌধূলির সূর্যাস্তে, কখনওবা মায়াবী চাদেঁর স্নিগ্ধতায় আর আমার পৃথিবীর সব সুন্দর রূপ ও রংয়ের অপার সৌন্দর্যে ।



প্রজাপতি, তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, অবলম্বন । আমার স্বপ্নগুলোর কেন্দ্রবিন্দু, আমার পথ চলা.................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.