| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত হয় তারা জ্বলে আকাশের গায়,
তুমি এসে ভাবনাতে গেড়ে বস ঠাই।
যেন অপ্সরী স্বর্গের আমি দেখে যাই,
চাঁদটাও লজ্জায় মেঘেতে লুকায়।
রাত বাড়ে তারা নিভে ঝড়ে হরদম,
ক্লান্তিতে ভারি হয় চোখে আসে ঘুম।
স্বপ্নেতে তুমি এসে হাত বাড়িয়ে,
মায়াবীনি জাদু করে ধরো জড়িয়ে।
নির্বাক প্রেম এসে ভেঙ্গে দেয় ঘুম,
চুপি চুপি ভালোবাসা দিয়ে যায় চুম।
ঘুম ভেঙ্গে সাড়া পেতে খুজি তোমায়,
আধারেতে হাতড়িয়ে যদি ছুতে পাই।
একা একা ছটফট করে যাই আমি,
না আসে ঘুম চোখে না আস আর তুমি।
এভাবে কেটে যায় নির্ঘুম রাত,
ঘুম ঘুম চোখ নিয়ে হয় যে প্রভাত।
©somewhere in net ltd.