নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটি একটি পাব্লিক ব্লগ

লিঙ্কইন ওয়ার্ল্ড

এটি একটি পাব্লিক আইডি, তাই অনেকেই এটি ব্যবহার করে থাকেন। সকল পোস্টের দায়দায়িত্ব আমার নিজের নয়। :)

লিঙ্কইন ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

বাংলালিংক ইন্টারনেট স্পীড নিয়ে চরম প্রতারনা! সতর্ক থাকুন। বাংলালিংক ইন্টারনেট কে না বলুন। X(X((X(

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬









৭৫০ টাকা আনলিমিটেড। যদিও আনলিমিটেড না প্রতি সপ্তাহে ৩ জিবি করে মোট সারা মাসে ১২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এক বছর আগে ঠিক এখানে বসেই আমি বাংলালিঙ্কের ইন্টারনেট ব্যবহার করেছি তখন স্পীড ছিল অ্যাভারেজ 20KB/sec এর উপরে। আর এখন 3KB/sec এর নিচে। তবে খরচ আগের মতোই। দিনে দিনে উন্নতির পরিবর্তে অবনতি ঘটছে। এদিকে আবার ইন্টারনেটের দামও কমছে না। কি আর করা পুরো মাসের টাকাটাই পানিতে গেল। এরকম স্পীডে কাজ করতে গেলে সময় - শ্রম - মেধা সব কিছুই লোপ পাবে। তবে, মাঝে মাঝে বাংলালিংকের কিছুক্ষনের জন্য 20KB/sec স্পীড থাকে। আর এই স্পীডই প্রমান করে যে তারা চাইলেই বেশি দিতে পারে কিন্তু ইচ্ছে করেই কমিয়ে রেখেছে।X(





যা হোক এই বাজে ইন্টারনেট সার্ভিস দিয়ে আর কিছু করতে পারি আর না পারি অন্তত এই পোস্টটা ভালোই ভালোই শেষ করতে পারলেই আমার আত্মা শান্তি পাবে। B-)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

নূর আদনান বলেছেন: তাইলে কোনটা ইউজ করমু?? জাতি তো আজ গতিহীন.....

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: আমারো একই প্রশ্ন!

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

কসমিক রোহান বলেছেন: রবি টা ভাল

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: রবির স্পীড কম দেখে বাংলালিংক নিলাম। কিন্তু এখন দেখছি বাংলালিংকের থেকে রবি অনেকটাই ভালো।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

শ্রীঘর বলেছেন: এই মূহু্র্তে ত কানেকশন ফেলিউর দেখাইতেছে...

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: কানেকশান আছে কিন্তু স্পীড নাই

৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

ইসেট বলেছেন: তাই তো বলি, এত খারাপ অবস্থা কেন।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: :(

৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০৫

ঝরাপালক বলেছেন: আমি ১০-১৫ করে পাই। এ মাসে ব্রাউজিং প্লাস ডাউনলোড করসি ৩.৫ জিবি। নাইট টাইম আনলিমিটেড বাবহার করি। ৩৪৫ টাকাই খারাপ না।

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: বাংলালিংক নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। নাইট প্যাকেজ নিয়ে আমার এক পরিচিত একজন কিছুই করতে পারছে না কারন রাতে স্পীড একেবারেই কম থাকে।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

ভ্রমন কারী বলেছেন: আমারো একই অবস্থা !! গত মাসের পুরা ৭৫০ টাকা লস।

এখন জুম আল্ট্রা ইউজ করছি ৩০০ কেবিপিএস -এ ৫জিবি

ভ্যাট সহ ১০৩৫ টাকা । এভারেজ স্পিড ৫০ কেবিপিএস।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: আমার যদিও আনলিমিটেড দরকার নেই ১০ জিবির মতন হলেও চলতো। তাই সর্বসাধারণের জন্য যদি ৭০০ টাকার মধ্যে ১০ জিবি বা ৫০০ টাকার মধ্যে ৫ জিবি প্যাকেজ দিত তাহলে ভালো হত।

৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

ভবঘুরে তানিম বলেছেন: বাংলালিঙ্কের কথা বলার নেটওয়ার্ক ই ঠিকভাবে পাওয়া যায় না, আবার নেট স্পীড। :-* :-* :-*

আমি টেলিটক ৩জি ব্যবহার করি, খুব ই ভাল, মাঝেমধ্যে কিছুটা কম স্পীড পাই, তাও দেশি জিনিস হিসেবে, অন্যদের চেয়ে ভাল স্পীড দেয়।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: সব জায়গায় এই সব নেটওয়ার্ক এখনো পৌছায়নি। :( যদিও এখানে ব্রডব্যান্ড আছে তবে, থাকলেও তা ব্যবহার করা রিস্ক হয়ে যায় কারণ ইনম্যানের পিছনেই সব টাকা ঢালতে হয় কিনা।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

দেশবাংলা বলেছেন: আপনি কি থ্রি জি ইন্টারনেট ব্যবহার করেন? এখানে মন্তব্যকারী সবাই নিশ্চয়ই থ্রি জি প্যাকেজ ব্যবহার করেন। থ্রি জি'র এই অবস্থা কেন?

মোবাইল কোম্পানিগুলো থ্রি জি ইন্টারনেট নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে বিজ্ঞাপন দেয়। আর স্পীডের এই অবস্থা‍‍!!??

নাইট টাইম আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করেছি- অবস্থা খুব খারাপ। গভীর রাতে অর্থাৎ রাত ২টা পরে সামান্য স্পীড পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.