| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে ঘুরে আসলাম নিঝুম দ্বীপ । প্রকৃতির এক সুন্দর লীলাভূমি এই দ্বীপটি ।এখানে রয়েছে হরিন এর এক বিশাল অভয়ারণ্য এবং একটি ম্যানগ্রোভ জঙ্গল । আমরা অনেকেই খাঁচায় হরিন দেখি কিন্তু এতে মনের আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ হয়না । কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে আমি মনে করি নিঝুম দ্বীপ এর চেয়ে ভাল আর কোন জায়গা নেই ।আপনি শুধু হরিন দেখাই নয় ভাগ্য ভাল হলে হরিন এর পিছু পিছু ছুটতেও পারবেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো ।নিঝুম দ্বীপ এর স্থানীয় মানুষে মুখে শোনা এটি নাকি আল্লাহর দেয়া এক অপরূপ সৃষ্টি এবং দিনে দিনে এই দ্বীপটি নাকি বড় হচ্ছে , মানে নদীতে নাকি চর জাগতেই আছে এবং এর আয়তন শুধু বাড়ছে । নিঝুম দ্বীপএ ঘুরতে গেলে শীত এর সময়ে বা শীত এর শেষ এ যাওয়াটাই ভাল ।আর নিঝুম দ্বীপের জঙ্গলটি পর্যটকদের ঘোরার জন্য অনেকটাই নিরাপদ । তবে নিঝুম দ্বীপে বর্ষা বা অন্য সময় না যাওয়াটাই ভাল কারন ওই সময় সেখানে পানি উঠে যায় এবং নদী সাগর থাকে উত্তাল । নিঝুম দ্বীপে থাকার জন্য খুব ভাল কোন হোটেল বা কটেজ নেই। তবে সেখানে একটা হোটেলই ভাল সেটা হচ্ছে হোটেল অবকাশ ।তবে শীত এর সময় গেলে আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে তা না হলে রুম পাওয়াটা ঝামেলা হয়ে যায় । তবে একটা জিনিস খুব ভাল সেখানে খাবার এর দাম তুলনামূলক সস্তা । নিঝুম দ্বীপে গেলে অবশ্যই একটি সার্কেল ধরে যাবেন এতে আপনার ভ্রমণটি মজার এবং সাশ্রয়ী হবে । তবে যেতে হলে কমপক্ষে ৩০০০ টাকা আপনাকে নিয়ে যেতে হবে দুই দিন থাকতে হলে ।
কিভাবে যাবেন আপনি নিঝুম দ্বীপ : যদি ঢাকা থেকে আপনি যেতে চান নিঝুম দ্বীপ তাহলে আগে চলে যান ঢাকা সদরঘাটে । সেখান থেকে হাতিয়া যাওয়ার লঞ্চে উঠে পড়ুন । আর প্রতিদিন একটি লঞ্চ ছাড়ে ঢাকা হতে হাতিয়া উদ্দেশ্যে ঠিক বিকেল পাঁচটায় । আপনি যদি কেভিন নিতে চান তাহলে আগে থেকে বুকিং দিতে হবে । আর একটি কথা বলে রাখি কেও যদি লঞ্চ মিছ করেন ভুলেও কেও অন্য কোন উপায়ে বা ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার চেষ্টা করবেন না এতে আপনার কষ্ট খরচ দুটোই বেড়ে যাবে । আর লঞ্চে উঠার আগে পর্যাপ্ত পানি অ খাবার নিয়ে নিবেন কারন প্রায় ১৬ ঘণ্টা আপনাকে সেখানে থাকতে হবে । আপনার হাতিয়া যেতে পরের দিন দুপুর ১২ তা বেজে যাবে । এর পর সেখান থেকে CNG হোন্ডা বা নছিমন এ করে যেতে হবে নিঝুম দ্বীপ ঘাটে ।সেখানে জেতে প্রায় দুই ঘণ্টা লাগবে । সেখান থেকে আবার পাঁচ মিনিট এর পথ রয়ছে যেটা আপনাকে ট্রলারে করে পার হতে হবে । পার হওয়ার পর আবার আপনাকে হোন্ডা বা রিকশা করে যেতে হবে অবকাশ বা যেখানে আপনি উঠতে চান ।যদি হোন্ডায় যান তাহলে আধাঘণ্টা লাগবে নিঝুম দ্বীপ বাজারে । আর রিকশায় গেলে এক ঘণ্টা লাগবে তবে রিক্সায় গেলে আপনি অনেক কিছু ধিরে দেখতে দেখতে যেতে পারবেন । আর হাতিয়া থেকে নিঝুম দ্বীপ যেতে আপনার খরচ হবে CNGতে ৬০০ থেকে ৭০০, ট্রলারে এক জন ১০ এবং রিকশায় ১০০ থেকে ১৫০ টাকা । তবে আর একটা জিনিস বলে রাখি এতো কষ্ট যদি না করতে চান তাহলে হাতিয়া থেকে সরাসরি ট্রলার নিয়ে চলে যান নিঝুম দ্বীপ বাজারে । সেখানে আপনার খরচ পরবে ১২০০ থেকে ১৫০০ টাকা । আবার আসার ক্ষেত্রেও তাই তবে যেদিন আসবেন সেদিন খুব ভোরে রওনা দিতে হবে আপনাকে তা না হলে আপনি হাতিয়ার লঞ্চ মিছ করতে পারেন কারন হাতিয়া থেকে লঞ্চ দুপুর ১.৩০ এ ছেরে আসে ঢাকার উদ্দেশে।
আমার নিঝুম দ্বীপ নিয়ে যতটুকু অভিজ্ঞতা আমি তা আপনাদের সাথে শেয়ার করলাম । আর নিঝুম দ্বীপের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম । লেখায় কোন ভুল হলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী । [img|http://ciu.somewherein.net/ciu/image/107629/small/?token_id=85f223b9135a9f08659d62409c36bde1
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
নির্বাসিত আমি বলেছেন: সময় পেলে ঘুরে আসুন । আর পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ
২|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
ভালোরনি বলেছেন: নিলাম প্রিয়তে। আমার কিছু জানার ছিলো
* নিঝুম দিপে থাকবো কোথায়? আগে কি বুকিং দিতে হবে? যোগাযোগের কোনো নাম্বার আছে? খরচাপাতি কেমন? খাবার বেবস্থা আছে?
* ঢাকায় আসার সময় ভোরে রওনা হয়ে লন্চ ধরলাম কিন্তু ঢাকায় আসতে কত সময় লাগবে?
* কি কি না দেখলেই না?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
নির্বাসিত আমি বলেছেন: আশাকরি ফোন নাম্বারটা বাদে বাকি সব তথ্য দিতে পেরেছি । ভাল থাকবেন
৩|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
আলআমিন মিরাজ বলেছেন: সুন্দর সুন্দর ছবি। কিন্তু মধ্যে ২ টা মুরগী ফ্রাই এর মানে কি? আপনারা কয়জন গিয়ে ছিলেন, কয়দিনের জন্য? খরচ কেমন পরল?
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১১
নির্বাসিত আমি বলেছেন: মানে ওখানে গেলে আপনি বারবিকিউ ও করতে পারবেন , আমরা যেমন করছিলাম
আমরা মোট সাত জন গিয়েছিলাম আর খরচ ৩০০০ টাকার মত হয়েছিল । তবে আমাদের থাকার খরচ টা কম লেগেছিল কারন আমরা দুটো রুম এর মধ্যে একটা ফ্রী পেয়েছিলাম
আর আমরা ওখানে দুই দিন ছিলাম । ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ ভাই
![]()
৪|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নিঝুম দ্বীপ ! নাম শুনেই আমার আগে ভয় লাগতো,,,,,,,,এখন আপনার কথা শুনে যেতে ইচ্ছে করছে,,,,,,,,,,,,,,,,
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯
নির্বাসিত আমি বলেছেন: গিয়ে ভাল লাগবে আশা করি কিন্তু লম্বা জার্নি টাই কষ্টের ।
৫|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
আরজু পনি বলেছেন:
ছবিগুলো দেখা যাচ্ছে না !
৬|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: ভালো
৭|
২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২৩
ফোনেটিক বলেছেন: নিঝুম দ্বীপ - Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
এম আর সুমন বলেছেন: ছবিগুলো কি আপনি তুলেছেন? ক্যাপশন থাকলে ভাল হত।
খুবই সুন্দর লাগলো দেখতে। আমি দক্ষিনের মানুষ। নদী নালা দেখতে দেখতে বড় হয়েছি। তারপরেও কেন জানি না ছবিগুলো দেখেই মন বলছে যাই। খুবই ভাল লাগলো ভাই।