| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধু। তুমি কি শুনতে পাচ্ছো
তোমার জন্য লেখা আমার খোলা চিঠি
পড়ছি এখন।
তুমি কী শুনতে পাচ্ছো ?
যে স্বাধীন স্বদেশের জন্য ফাঁসিতে যেতেও রাজি ছিলে তুমি
যে বাঙালির ভালোবাসার রিন পরিশোধের জন্য
কুন্ঠিত হওনি তুমি
সেই বাঙালির দেশে
উন্মুক্ত ছাদের কোণে ইজিচেয়ারে গা এলিয়ে
বসে আছেন মুক্তিযুদ্ধের সম্মনিত নেতা,
দৃষ্ঠি সুনীল আকাশের গায়।
তাঁর মনে সুখ আর সুখ, পায়রা ওড়ানোর সুখ।
পোষ্য পায়রাগুলো ঝকঝকে দানা খায়
আর খাচার মালিককে আনন্দ দিতে
মনের সুখে উড়ে গিয়ে নীল নভে
ডিগবাজি খেতে খেতে ডানা ঝাপটায়।
হাত তালি দিতে দিতে সম্মানিত নেতা
চোখ রাখেন পোষ্য পাখির খেলায়।
শুধু চোখ নেই আসনের পেছন থেকে
ধস নেমে যায়, সেই দিকে।
ক্রমে ক্রমে আলবদর অনুরাগীর
অর্থভান্ডারের কাছে দায়বদ্ধ হয়ে যায়
মিডিয়া ব্যাংক বীমা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানসহ
সকল সরকারি আধা-সরকারি চাকরিবাজার,
নেতারই সুপারিশে।
বিক্ষুব্ধ-স্বাধীনতার মন্ত্র নিরন্তর গেয়ে চলে যারা,
বিক্ষব্ধ-বাংলার ভাটফুলগুলোবৃক্ষলতাপাতানদী
যারা তেত্রিশ লাখ মানুষের হত্যাকান্ডের সাক্ষী
যারা দুলাখ বাঙালি রমনীর সম্ভম হারানো ঘটনা প্রতক্ষ করেছে।
অন্যদিকে নিজগৃহে রোকন পত্মীর সাথে
শঙ্কাহীন রাত্রিযাপন,
নিরাপত্তায় নিয়োজিত আলবদর অনুরাগী,
আপাতত নেতার কোন ভয় নায়।
তোমার নামে গড়ে ওঠা কত সংগঠন আর
তোমার অংগ সংগঠনগুলোর শীর্ষপদ,
অনুপ্রবেশকারীদের হাতে বেদখল হয়ে যায়,
কেউ বুঝতে পারে না।
এবার তুমিই বলো বঙ্গবন্ধু-
এখন কি হবে তোমার স্বপ্নের ভূমি বাংলাদেশের ?
বঙ্গবন্ধু। তুমি কি শুনতে পাচ্ছো
তোমান জন্য লেখা আমার খোলা চিঠি
পড়ছি এখন।
তুমি কী শুনতে পাচ্ছো ?
মুখলেছুর রহমান
গণযোগাযোগ ও সাংবাদিকতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
তুহিন আল মামুন বলেছেন: প্রতিবাদ
বিদ্র:ঃ এই লেখার জন্য সামহোয়ারইন ব্লগ এ আমার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে । ১৪ দিন স্থগিত থাকার কথা থাকলেও্ এখনো খুলে নি ।
থাবা বাবার মৃত্যুতে আমি ব্যাক্তিগত ভাবে শোকাহত । তার এই অকাল মৃত্যু কোন ভাবেই কাম্য নয় । আমি কিছু ক্ষণ আগে থাবা বাবা এর পেইজ ওপেন করেছিলাম । এবং সেখানে তার একটি পোস্টে কমেন্টস করতে চাইলাম কিন্তু পারলাম না, আমার কমেন্ট লেখার জন্য যতটুকু সময় লেগেছে এর মধ্যেই তার সেই পোস্টটি ডিলিট করা হয়েছে । আমাকে কমেন্টসও করতে দিল না ।
আমি মনে করি মডুর উচিত হবে না তার পোস্ট গুলো ডিলিট করা । কারন এর মাধ্যমে সে তার চিন্তা চেতনা কে সবার মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন । আমি তার একটি লেখা পড়ে যতটুকু বুঝেছি তিনি একটু নাস্তিক টাইপের ছিলেন ।
আর অনেকেই হয়তো ধারণা করেছেন যে এই কারণেই তাকে খুন করা হয়েছে । কিন্তু যারা হত্য করেছে তার নিশ্চয় জানে না যে প্রত্যেক হত্যাই জঘন্য ।
আর প্রয়াত থাবা বাবা কে বলতে চাই- যদি তার অত্মা অবিনশ্বর হয়,- আমার মতে নাস্তিকতা মানে হলো কোন ধর্মকে কুটুক্তি করা নয়, এক্ষেত্রে বিশেষ কোন ধর্মকেতো নয়ই । যখন ধর্মীয় সমালোচনা হবে তখন তা হতে হবে সকল ধর্মের সামালোচনা । বিশেষ কোন ধর্মকে উদ্দেশ্য করেতো নয়ই ।
আমি থাবা বাবার জন্য দোয়া প্রর্থনা করছি আমার সৃষ্টি কর্তার কছে । যাতে তিনি তাকে ক্ষমা করে দেন ।