| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আট বছর আগের এক দিন
When you judge another, you do not define them, you define yourself -Wayne Dyer
মাধ্যাকর্ষণ
ওই পথে ভীষন এক মৃত্যু আসে, জেগে উঠে
অঘোর মিশকালো থেকে, প্রণোদনা দেয় মুক্তির
আমরা দেখি লাল, হলুদ ও নীল মিলে মিশে
ছড়িয়ে পড়ে, যেন সমস্ত মৃত মানুষের আত্মার
মহাজাগতিক স্রোতে আগুন লেগে গ্যাছে । এই
রহস্যের বেলাভূমে মেঘরঙ কাঁকড়ার সন্ধিপদে
ক্রমশ রঙ বিস্ফোরণ, দূরতম প্রান্তে পাশাপাশি
রণিত লালিত্যের মূর্ছনা ও ভাঙনের সুর,
জ্যোর্তিময় মাধুর্য নিষ্প্রভ হয়ে আসে, কি যে
ভীষণ এক সংকোচনে ।
পিয়ানো
আইভরি টাওয়ার থেকে মৃদুলারাত মিটিমিটি নিলীন হয়
নিষণ্ণতার প্রতিপ্রশ্ন হেনে, আমাকে অবরুদ্ধ রাখে
নিরঙ্কুশ রোধিনী; কেন আমি রুধি আমার আপন
ছদ্মতোরঙ্গ উন্মোচনে মৃগহীন এই সব সফেনরাতে
মৃত ঐরাবতের দাঁত ছাড়া আমার আর কিছুই ছিল না
অনঘ সুরের খোঁজে বাজিয়েছি ঐরাবতের প্রতিটি দাঁত
গ্রীবা অবদী উপচে গেছে বাতাসের বিষান সুর
এইসব রৌরবরাতে খুঁজেছি অরুন্ধতী, অনিরুদ্ধ পথ
stimulus: Klavier
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । শেষের লিঙ্কটা কিসের ?
শুভকামনা রইল
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাল হয়েছে ।
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সবাই দেখি ব্লগ ছেড়ে চলে গিয়েছেন! কি হয়েছিলো আট বছর আগে? আর জানা হলোনা। Sisyphus এর সাথে যোগসূত্রও অজ্ঞাত রয়ে গেলো। ব্লগে আর কোথাও Rammstein এর উল্লেখ দেখেছি বলে মনে পড়েনা। যাহোক যেখানেই থাকুন ভাল থাকুন...
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৪
দুখাই রাজ বলেছেন: ভালো লাগলো । শুভ সকাল ।