| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ্র সমুজ্জ্বল
কিছুই জানি না নিজের সম্পর্কে...। যখনই জানতে চেয়েছি তখনই হোঁচট খেয়েছি...।
ইচ্ছে হয় এই লোকালয় ছেড়ে চলে যাই বহুদূরে। যেখানে নেই কোন মানুষজন নেই জীবনের কোন আয়োজন। নেই শহরের কোলাহল নেই হাসি তামাশা আনন্দ বেদনার রোল। পাখির কিচিরমিচিরও আজকাল খুব বিরক্ত লাগে। একঘেয়ে কান্নার সুরের মতো মাথার ভিতরে এসে আঘাত করে। একসময় বাচ্চাদের খুব পছন্দ করতাম। এখন কোন বাচ্চা দেখলে একরাশ বিরক্তি এসে চেপে ধরে। যদি পাখির ডানার মতো দুটো ডানা পেতাম তাহলে উড়ে উড়ে এতদূরে চলে যেতাম যেখানে পাখিদের কলরব থাকবেনা, পোকার ঝি ঝি আওয়াজ থাকবেনা। শুধু বাতাসের হোহো শব্দ থাকবে। বসে বসে এসব যখন ভাবি তখন স্মৃতির আয়নায় ভেসে উঠে চট্রগ্রামের জনমানবহীন সেই সমুদ্রতীর। যেখানে বালুচরে লিখেছিলাম-a true friend is not like the rain which pours and goes away but a true friend is like the air which sometimes silent but always around you. এখনো ছুটে যেতে ইচ্ছে করে সেই সমুদ্রতীরে যেখানে হারিয়ে যেতে পারবো আমি আমার মত করে। কিন্তু মন চাইলেই তো আর যাওয়া যায়না। নিত্য নতুন সমস্যা এসে বাধ সাধে আমার যাওয়ার পথে। যেতে পারিনা সেই সমুদ্রতীরে কিন্তু মন থেকে তো আর মুছে ফেলিনি। সমুদ্রতীর কি মুছে ফেলেছে তার এই নগন্য বন্ধুকে? ভুলে গেছে কি আমাকে? ক্ষুদ্রবালিকনার ন্যায় আমার স্মৃতিগুলোকেও কি ভাসিয়ে নিয়ে গেছে বহুদূর?
##দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়......।।
আসলেই কি কখনো দেখা হবে? -আপাতত তেমন কোন সম্ভাবনাই নেই............।।
আমি এই ব্লগের নতুন একজন ব্লগার। প্রথম পাতায় কবে যে আমার পোস্ট দেখার সৌভাগ্য হবে বা আদৌ হবে কিনা জানিনা। অপেক্ষা করতে থাকি। দেখি, মাননীয় মডারেটরদের সদয় দৃষ্টি লাভ করতে পারি কিনা ! আরবীতে একটা কথা আছে- "আল ইন্তিযারু আসাদ্দু মিনাল মাউত"- অপেক্ষা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। প্রথম পাতায় যাওয়ার আগে আমার ব্লগ হয়তো খুব কম জনই পড়বে। তাই নিজের জন্য নিজের শুভ কামনা- অপেক্ষার প্রহরগুলো তাড়াতাড়ি শেষ হোক.।.।.।।
©somewhere in net ltd.