নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবদুল আলিম মাসুদ

আবদুল আলিম মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বড় দুই দলের প্রতি অনুরোধ

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

একটি দেশের অগ্রগতি, উন্নয়ন নির্ভর করে ঐ দেশের মানুষ কতটুকু নিজেকে উন্নতির শিকড়ে নিয়ে যেতে পারছে তার উপর। আমরা জাতি হিসেবে বলতে গেলে বিশ্বের অন্যন্য জাতি বা দেশ গুলো থেকে অনেক অনেক পিছিয়ে। এমনিতে আমাদের দেশকে বলা হয় তৃতীয় বিশ্বের একটি দেশ। তার উপর আমরা মানুষ হিসেবে তৃতীয় বিশ্বের দেশের তৃতীয় বিশ্বের মানুষের চেয়ে পিছিয়ে যাচ্ছি দিন দিন। আমাদের পিছিয়ে যাওয়ার পিছনে যদি বলতে হয় তবে বলা যায় এ দেশের রাজনৈতিক অস্থিরতাই মুল কারণ।



আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় ৪২টি বছর পেরিয়ে এসেছি। আমাদের দেশের বয়স যত বাড়ছে আমরা ততও শিশু সুলভ আচরণের দিকে মনোযোগী হচ্ছি। আমরা যদি দেশের বয়সকে একজন ব্যক্তি হিসেবে কল্পনা করি তবে আমাদের দেশ ৪২ বছরের একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। কিন্তু বয়সের সাথে আমাদের আচরণের কোন মিল নেই। বরং পুরোপুরি ১৮০ডিগ্রি বিপরীত কোণে অবস্থান করছি।



আমাদের দেশের যেই দুইটি প্রধান রাজনৈতিক দল রয়েছে তাদের প্রত্যকেরই রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। আমদের রাজনৈতিক ভিত্তি যদি হতো গঠনতান্ত্রিক তাহলে হয়তো আমরা আরো এগিয়ে যেতাম। তাই আমি বড় দুটি দলকে অনুরোধ করে বলব যে, রাজনৈতিক সহিংসতা ভুলে গিয়ে আসুন আমরা সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় রুপায়িত করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.