| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মাল্টি-বিলিয়নেয়ারের একমাত্র রূপসী কন্যা। মেয়েটির চারপাশে মৌমাছির মতো ভনভন করা প্রেমিকের অভাব নেই। হবেই বা কেন? একদিকে রাজকন্যে মার্কা চেহারা, অন্যদিকে বাবার পকেটে এতো ডলার যে গুনতে বসলে ক্যালকুলেটরও হার মেনে যাবে। এই ‘সোনার ডিম পাড়া’ প্রেমিকার জন্য ছেলেরা মুখে খই ফোটাত— "জানু, তোমার জন্য আমি মরতেও রাজি!"
মেয়েটা তো মহাবিপদে। সবাই যদি মরতেই রাজি থাকে, তাহলে বিয়েটা করবে কাকে? শেষে বুদ্ধিমান (কিংবা কিছুটা নিষ্ঠুর) বাবা ঘোষণা করলেন এক গ্র্যান্ড কম্পিটিশন। শর্ত একটাই: যে জিতবে, কন্যের সাথে তার ছাদনাতলায় বসা আর শ্বশুরমশাইয়ের বিলিয়ন ডলারের সাম্রাজ্যে ভাগ বসানো—দুটোই নিশ্চিত।
প্রতিযোগিতার দিন দেখা গেল কয়েকশ সুটেড-বুটেড যুবক হাজির। সবাই যেন একেকজন রোমিও। বাবা সবাইকে নিয়ে গেলেন বিশাল এক সুইমিং পুলের ধারে। কিন্তু গোলমাল বাঁধল পুলের পানি দেখে। নীল পানির নিচে তখন কয়েক ডজন ক্ষুধার্ত কুমির ওত পেতে আছে, যাদের এক মাস ধরে না খাইয়ে রাখা হয়েছে যেন তারা হবু জামাইদের একটু বেশিই ‘উষ্ণ অভ্যর্থনা’ দিতে পারে।
বিলিয়নেয়ার ঘোষণা করলেন, "বাপধনেরা, যে এই পুলটা সাঁতরে ওপাড়ে যেতে পারবে, জয়মাল্য তারই।"
বলা বাহুল্য, "তোমার জন্য মরতে পারি" বলা প্রেমিকদের তখন নিজেদের লাইফ ইন্স্যুরেন্সের কথা মনে পড়ে গেল। পুরো পিনপতন নীরবতা। কিন্তু ঠিক তখনি—ছলাৎ!দেখা গেল এক যুবক পানিতে পড়ে হাত-পা এমনভাবে নাড়াচ্ছে যেন সে অলিম্পিকের রেকর্ড ভাঙতে বদ্ধপরিকর। কুমিরগুলো মুখ হাঁ করার আগেই ছেলেটা কোনোমতে ওপাড়ে গিয়ে উঠল। উপস্থিত সবাই তো হাঁ! মেয়েটি খুশিতে ডগমগ হয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল— "ওহ মাই হিরো! আমি জানতাম তুমিই সেই আসল পুরুষ!"
কিন্তু হিরোর তখন রণমূর্তি। চুল উস্কোখুস্কো, চোখ রক্তবর্ণ। মেয়েটাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে সে চিল চিৎকার করে উঠল:
"আগে ওই হারামজাদাকে খুঁজে বের কর, যে আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল! আজ ওর একদিন কি আমার একদিন!"
ফলাফল?
বেচারা জিলিপি খাওয়ার বদলে রাগ সামলাতে না পেরে নিজের কপাল নিজেই পুড়ল। ওই অথচ রাগ দমন করতে পারলে, ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিতে পারলে সে অনায়াসে মুচকি হেসে বলতে পারত, ‘পুরুষ তো আমি একাই, ওরা আবার পুরুষ নাকি!
নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, রাগ আর ইগো সামলাতে না পেরে আপনিও হয়তো এমন অনেক ‘বিলিয়ন ডলারের সুযোগ’ স্রেফ ধাক্কা দেওয়া মানুষটাকে গালি দিতে গিয়ে হারিয়ে ফেলেছেন।
মনে রাখবেন— "রেগে গেলেন তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন।"
Anger is an experience which hurts one's emotion. Takes away wisdom. Let not anger control you and eat away very at the essential of your healthy thoughts
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২৬ রাত ১১:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "রেগে গেলেন তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন।"
.........................................................................................
এই প্রবাদ বাক্যটি এভাবে আছে :-
রেগে গেলেন তো, হেরে গেলেন ।
যুদ্ধ ক্ষেত্রে যেমন , ঠান্ডা মাথায়, কৈাশলী বুদ্ধি খাটায়ে
বাজিমাত করতে হয়,
তেমনি বাস্তব জীবনে, ঝড় ঝন্ঝার দিনে
মাথা ঠান্ডা করে সিদ্বান্ত নিতে হয় ।