| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলি মিথিলা
অনেকটা স্বাধীনচেতা, একঘেয়ে, কিছুটা রুক্ষ প্রকৃতির। নিজের সম্পর্কে স্পেশালি বলার মত কিছু নাই। সাধারনের মধ্য অতি সাধারন আমি । বন্ধুত্বে বিশ্বাসী । অল্প তেই কষ্ট পাই ।নিজের মতন বাঁচতে ভালোবাসি ।একাকিত্ব ও ভীষন ভালো লাগে । জটিলতা কুটিলতা পছন্দ করি না । কারো সাথে কেন জানিনা আমার সম্পর্কের বেশি দিন যায় না । হয়তো আমি তাদের বুঝতে পারিনা । পুরোটাই আমার ব্যার্থতা । আড্ডা দিতে ভালো লাগে । একা একা ঘুরে বেরাতে ভালো লাগে । হাঁটতে ভালো লাগে যদি হাঁটার জন্য নিজের মত কাউকে পাই । আমি কারো চোখের জলের মায়ায় পড়তে চাইনা । বাস্তবতার পথে হাঁটে আকাশ ছুঁতেও চাই না ।শুধু চাই মানুষ গুলো আমায় একটু খানি বুঝোক ...খুঁজতে ভালবাসি সেই দিনগুলিকে সময় থমকে থাকত যেখানে এবং যেখানে সময় অতি চঞ্চলতায় ......... আমার ছেলেবেলা আমি নারী বিষয়ে লিখি ।খুব কাছ থেকে বহু নারীকে দেখেছি নির্যাতিত হতে ।আমার কষ্ট টা এখানেই । আমি স্বপ্ন দেখি একদিন এই সমাজ থেকে নির্যাতন ধর্ষন এর বিরুদ্ধে নারীরা রুখে দাড়াবে ।আমি তাদের পাশে থাকতে চাই । ধন্যবাদ । পাগলি মিথিলা
নাহ্
আজ সময় অসময় ক্ষনে ক্ষনে মনে হয়,আমি ভালো নেই।আমরা ভালো নেই।
আচ্ছা তুমি বলো তো,ভালো আছো কি সত্যি তুমি ?
জানি খুব যতনে কষ্ট লুকিয়ে হাসির আঁচলে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলবে ভালো আছি।
অথচ রাত্রির আড়ালে বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে অর্ধ রাত চলে আসে বুঝতেও পারনা তুমি ।
আর যখন বুঝতে পারো তখন ঝমাট কষ্ট গুলো তীব্র থেকে তীব্রতর হয়ে অদৃশ্য আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়...
হতেই পারো তুমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ ।সবাই ভাবছে রাত্রি এলে নিস্পাপ এক ঘুমে ভোরের আলো এসে তোমায় ছোঁয় ।
কিন্তু আমিতো জানি বৃষ্টি এলে প্রতি রাতের কষ্ট কে স্নান করাতে চোখের জল ধুয়ে দাও কোটি বৃষ্টির ফোটায় । কেউ যেন জানতেও না পারে.কি ভয়ানক কষ্ট শূন্যতা তোমার প্রতিটি পলকে ঝলকায় । ভিতরে ভিতরে ভীষন রকম অসহায় তুমি ।
কখনো কখনো একা একা হাঁটতে ভালো লাগে তোমার ।আমি জানি এ তোমার ভালো লাগা নয় ,কিছু টা সময়ের জন্য জীবন থেকে পালিয়ে বেড়ানো । সহমর্মিতার সহবাসে প্রতিনিয়ত যুদ্ধ করে চলো নিজের সাথে নিজের বিশ্বাস আর নিজের অস্তিত্বের সাথে ।
আঁধার আলো আর নকল হাসি জীবন নামের নাটকে অভিনয় করতে করতে আজ ক্লান্ত তুমি ।
সুখী মানুষের মেকআপ মুখোশে নিজের দুখী মুখ টা কে আড়াল করে কি সহজলভ্য জীবনে জড়িয়েছো নিজেকে ।
অথচ দুঃখী মুখটা নিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে এক বার চিত্কার করে কাঁদতে পারলে অনেকটা স্বস্থির নিঃশ্বাস নিতে পারতে বুকটা জুড়ে ।
একদিন হঠাত্চলে যাওয়া
শেষ করে চাওয়া পাওয়া,
ভালোবাসার মৃত্যু হলে
ভাসিযে চোখ অশ্রু জলে ।
শুরু হয় অভিনয়ের পালা
এইতো জীবন জীবন খেলা ।
.........পাগলি মিথিলা
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুখী মানুষের মেকআপ মুখোশে নিজের দুখী মুখ টা কে আড়াল করে কি সহজলভ্য জীবনে জড়িয়েছো নিজেকে ।